1. aoxen@aoxen.net : AOXEN : AOXEN AOXEN
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ঘূর্ণিঝড় ‘আকভান’: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বৃদ্ধির আহ্বান ড. তিতুমীরের ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী একনেক সভায় ১৩ প্রকল্পের অনুমোদন ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬৬ জন ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ : মজুরি বোর্ড শ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদের দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর শ্রমিক আন্দোলনের প্রভাবে শেয়ারবাজারে বড় দরপতন ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৩

চীনে ভারী বর্ষণ ও ভূমিধস, নিহত ৪৫

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ আগস্ট, ২০২৪
  • ৫৭৩ Views

চীনের উত্তরাঞ্চলীয় প্রদেশ হুনানে প্রবল বর্ষণ-আকস্মিক বন্যা ও ভূমিধসে গত ২৪ ঘণ্টায় নিহত হয়েছেন ৪৫ জন। এবং এখনো অন্তত ৩৫ জন নিখোঁজ রয়েছেন বলে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে।

টাইফুন গায়েমির প্রভাবে শুরু হওয়া ভারী বৃষ্টিপাতে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক এলাকা। মাত্র ২৪ ঘণ্টায় ৬৪৫ মিলিমিটার রেকর্ড বৃষ্টিপাত হওয়ার পর আকস্মিক এ বন্যার সৃষ্টি হয়। বৃহস্পতিবার থেকে বিভিন্ন এলাকায় শুরু হয়েছে উদ্ধার তৎপরতা। এ পর্যন্ত ১১ হাজারেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে।

কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার রাত থেকে বৃহস্পতিবার রাত পর্যন্ত ২৪ ঘণ্টায় হুনানের জিজিয়াং জেলায় রেকর্ড ৬৪৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং এখনও ঝরছে বৃষ্টি। পাহাড়ি অঞ্চল হওয়ায় জিজিয়াংয়ের বিভিন্ন অঞ্চলে হড়কা বান দেখা দিয়েছে। নিখোঁজদের অধিকাংশই সেসব বানে ভেসে গেছেন।

সিসিটিভি প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টার প্রাকৃতিক বিপর্যয়ে জিজিয়াংয়ে নিহত হয়েছেন ৩০ জন। এছাড়া প্রদেশের অন্যান্য এলাকায় নিহত হয়েছেন আরও ১৫ জন।
এ পরিস্থিতিতে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এক বার্তায় হুনানের প্রাদেশিক সরকারকে এই সংকট মোকাবিলায় যাবতীয় সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION