1. aoxen@aoxen.net : AOXEN : AOXEN AOXEN
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২২ মে ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনাম :
পাঁচ বছরে ৫ লাখ শূন্য পদে নিয়োগ দেবে সরকার: তথ্যমন্ত্রী সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নেবে দুবাই হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় মাস্টার্স অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব ইউএসএর সাধারণ সভা অনুষ্ঠিত। বেঙ্গল ক্লাব এবং প্রথম আলোর উদ্যোগে আটলান্টিক সিটিতে সেমিনার এবং আলোচনা সভা অনুষ্ঠিত লবণচাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত উচ্চশিক্ষা বিষয়ক জাতীয় কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর টানা এক সপ্তাহ লোডশেডিংমুক্ত দেশ

বাংলাদেশে কোকাকোলার বিক্রি কমেছে ২৩ শতাংশ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
  • ৪৭৪ Views

বহুজাতিক কোম্পানি কোকাকোলার একটি বাংলা বিজ্ঞাপনের ভিডিও রিল প্রচারের পর বাংলাদেশে পানীয়টির বিরুদ্ধে তুমুল সমালোচনা শুরু হয়। এর পর পরই বাংলাদেশে কোকাকোলার বিক্রি ২৩ শতাংশ হ্রাস পেয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১৩ জুন) যুক্তরাজ্যভিত্তিক প্রভাবশালী সংবাদমাধ্যম ‘দ্য ইনডিপেন্ডেন্ট’ এ বিষয়ে একটি খবর প্রকাশ করে।

খবরে বলা হয়, ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামাস ও ইসরায়েলের যুদ্ধে পাশ্চাত্যের বিভিন্ন কোম্পানি ইসরায়েলের সঙ্গে গাটছড়া বেঁধেছে এ তথ্য ছড়িয়ে পড়ে। এর মধ্যে কোকাকোলা অন্যতম। যদিও কোকাকোলা ইতোপূর্বে এ তথ্যের সত্যতা অস্বীকার করে।

গাজা যুদ্ধে ইসরায়েলকে অর্থায়ন করছে না কোকাকোলা তা প্রমাণ করতে কোকাকোলা বাংলাদেশ ইউটিউবে একটি ভিডিও রিল আপলোড করে।

এতে দেখানো হয়, এক দোকানদার একজন ক্রেতার কাছে জানতে চান, তিনি কোকাকোলা নিতে চান কিনা। এর উত্তরে ক্রেতা জানান, তিনি কোকাকোলা পান করা বন্ধ করেছেন। কারণ, এটি ‘সেই দেশ’ থেকে এসেছে (যদিও তিনি ইসরায়েলের নাম উল্লেখ করেননি)। ক্রেতার কথার জবাবে দোকানদার তাকে জানান যে, ‘এটি সেই জায়গা’ (ইসরায়েল) থেকে নয়। এসময় তিনি সামাজিক গণমাধ্যম ঘেটে বলেন, এটি তুরস্ক এবং স্পেনসহ ১শ ৯০টি দেশে ১শ ৩৮ বছর ধরে পান করা হয়েছে।

কিন্তু সে ভিডিও রিলে এ তথ্য জানানো হয়নি যে, ২০২৩ সালের নভেম্বর মাসে তুরস্কের সংসদ দেশটির রেস্তোরাঁগুলোত ‘কোকাকোলা’ এবং ‘নেসলে’ বিক্রি নিষিদ্ধ ঘোষণা করে।

রোববার (৯ জুন) টি২০ বিশ্বকাপে ভারত ও পাকিস্তান ম্যাচে উপলক্ষে ভিডিও রিলটি আপলোড করা হয়। ইউটিউবে রিলটি প্রচারের উদ্দেশ্য ছিল কোকাকোলার ভাষায় ‘অপতথ্য রোধ’ করা।

কিন্তু তথ্য গোপন করার কারণে বাংলাদেশে সমালোচনা শুরু হয়। এতে করে বাংলাদেশে কোকাকোলা বিক্রি ২৩ শতাংশ হ্রাস পায় বলে ‘দ্য ইনডিপেন্ডেন্ট’-এর খবরে বলা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION