1. aoxen@aoxen.net : AOXEN : AOXEN AOXEN
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
নিউইয়র্কে খোকনের মরদেহ উদ্ধার : জানাজায় মানুষের ঢল ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী অনলাইনে বিবাহ নিবন্ধনে অনিয়ম, বাল্যবিবাহ ও বহুবিবাহ কমবে : আইনমন্ত্রী শহীদ মিনার নির্মাণের কৃতিত্ব নেওয়ার প্রতিযোগিতাকে কেন্দ্র করে আটলান্টিক সিটির সামাজিক সংগঠনগুলোর মধ্যে দ্বন্ধ চরমে। হিমালয়ে ফের তুষারধস, নিখোঁজ ১৪ নেপালি রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৬ ভারতে ভারী বৃষ্টি-বন্যা-ভূমিধস, নিহত ৫৬ আটলান্টিক সিটিতে স্থাপন করা হলো স্থায়ী শহীদ মিনার ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীতে ২২৭ ভারতীয়, নিহত ৫১

মোদিকে অভিনন্দন জানিয়ে শেখ হাসিনার চিঠি

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ জুন, ২০২৪
  • ৫১০ Views

ভারতের ১৮তম লোকসভা নির্বাচনে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটের জয়ে নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিঠি দিয়েছেন।

বুধবার (৫ জুন) বিকেল নরেন্দ্র মোদিকে পাঠানো এক চিঠিতে এই শুভেচ্ছা জানান তিনি।

অভিনন্দন বার্তায় শেখ হাসিনা লিখেছেন. বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটের নিরঙ্কুশ বিজয়ে বাংলাদেশের জনগণ এবং আমার পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন।

তিনি আরও লিখেছেন, আমার দৃঢ় বিশ্বাস যে আমাদের বন্ধুত্বপূর্ণ এবং ঘনিষ্ঠ সম্পর্ক সব ক্ষেত্রে অব্যাহত থাকবে। আমি আশ্বস্ত করছি যে, ভারতের বিশ্বস্ত বন্ধু হিসেবে বাংলাদেশ দুই দেশের জনগণের উন্নতির পাশাপাশি একটি সমৃদ্ধ ও শান্তিপূর্ণ জন্য একসঙ্গে কাজ করে যাবে।

ভারতের জনগণকে অব্যাহত শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধির জন্য আমার শুভেচ্ছা জানাতে চাই।

আগামী দিনে আপনার সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য আমি উন্মুখ হয়ে আছি, লিখেন তিনি।

নির্বাচন কমিশন ঘোষিত ফলাফল বলছে, ভারতে সরকার গঠন করতে ২৭২টি আসন প্রয়োজন। সেখানে বিজেপি এককভাবে পেয়েছে ২৪০টি আসন। আর তাদের নেতৃত্বাধীন জোট এনডিএ ২৯৩ আসনে জিতেছে।

অন্যদিকে, এই লোকসভা নির্বাচন জাতীয় রাজনীতিতে কার্যত পুনরুত্থান হল কংগ্রেসের। তারা পেয়েছে ৯৯টি আসন। ‘ইন্ডিয়া’ ঝুলিতে ২৩৩ আসন। বিরোধী দলনেতার পদের জন্য লোকসভায় ৫৫টি আসনে জেতা প্রয়োজন। কিন্তু ২০১৪ সালের নির্বাচনে ৪৪ এবং ২০১৯ সালে ৫২ আসনে জয়ী কংগ্রেস সংসদীয় বিধি অনুযায়ী সেই মর্যাদা পায়নি। এবার সেই মর্যাদা পেতে চলেছে মল্লিকার্জুন খড়েগ, রাহুল গান্ধীর দল।

অন্য দলগুলোর মধ্যে সমাজবাদী পার্টি (এসপি) ৩৭টি, তৃণমূল কংগ্রেস ২৯টি, ডিএমকে ২২টি, তেলেগু দেশম পার্টি (টিডিপি) ১৬টি, জনতা দল (জেডি-ইউ) ১২টি, শিবসেনা (উদ্ভব) নয়টি, ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপিএসপি) আটটি ও শিবসেনা (এসএইচএস) সাতটি আসনে জয় পেয়েছে। সুতরাং ভারতের এবারের লোকসভা নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল বলেই দিচ্ছে মোদির শরিক ছাড়া উপায় নেই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION