1. aoxen@aoxen.net : AOXEN : AOXEN AOXEN
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২২ মে ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম :
পাঁচ বছরে ৫ লাখ শূন্য পদে নিয়োগ দেবে সরকার: তথ্যমন্ত্রী সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নেবে দুবাই হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় মাস্টার্স অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব ইউএসএর সাধারণ সভা অনুষ্ঠিত। বেঙ্গল ক্লাব এবং প্রথম আলোর উদ্যোগে আটলান্টিক সিটিতে সেমিনার এবং আলোচনা সভা অনুষ্ঠিত লবণচাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত উচ্চশিক্ষা বিষয়ক জাতীয় কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর টানা এক সপ্তাহ লোডশেডিংমুক্ত দেশ

কোরবানির জন্য প্রস্তুত ১ কোটি ৩০ লাখ পশু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
  • ৫২৪ Views

ঈদুল আজহায় কোরবানির জন্য সারাদেশে ১ কোটি ২৯ লাখ ৮০ হাজার ৩৬৭টি পশু প্রস্তুত আছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো. আব্দুর রহমান। যা গতবারের তুলনায় ৪ লাখ ৪৪ হাজারটি বেশি। এছাড়াও এবার সারা দেশে ৩ হাজার গরুর হাট বসবে বলেও জানান মন্ত্রী।

বৃহস্পতিবার (১৬ মে) বিকেলে প্রাণিসম্পদ অধিদপ্তরের সম্মেলন কক্ষে ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর চাহিদা নিরুপণ, সরবরাহ ও অবাধে প্রত্যন্ত অঞ্চল থেকে যেন ঢাকায় আসতে পারে তা নিশ্চিতকল্পে আন্তঃমন্ত্রণালয় সভায় এ মন্তব্য করেন।

সভায় মন্ত্রী বলেন, আগামী কোরবানি সুন্দরভাবে সম্পন্ন করার জন্য সরকার প্রস্তুত। কোরবানিকে সুষ্ঠ ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যেই একাধিক উদ্যোগ নিয়েছে সরকার।

এছাড়াও কোরবানির চামড়া যেন অবৈধপথে পাচার হতে না পারে তার জন্য সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে। কেউ যেন পশু আনা নেওয়াতে হয়রানির শিকার না হয় তার জন্য প্রস্তুতি নেয়া হয়েছে। প্রতিটি হাটে পুলিশের টিম থাকবে, তাদের মাধ্যমে যে কেউ সহযোগিতা নিতে পারবে। খামারি, সিটি করপোরেশন, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বসে একটি সুষ্ঠু ব্যবস্থা যেন তৈরি করা যায় তার জন্যও প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সামগ্রিক অর্থে আগামীর কোরবানি সন্তোষজনকভাবে সম্পন্ন করার চেষ্টা করা হচ্ছে বলে জানান মন্ত্রী।

চাঁদাবাজি বন্ধে সতর্ক থাকবে আইনশৃঙ্খলাবাহিনী জানিয়ে মন্ত্রী বলেন, সড়ক পথে চাঁদাবাজি বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যা করা দরকার তা গ্রহণ করা হচ্ছে। প্রতিটি বাজারে পুলিশ কেন্দ্র থাকবে। এবারের কোরবানির জন্য সারাদেশে ১ কোটি ২৯ লাখ ৮০ হাজার ৩৬৭টি গরু প্রস্তুত আছে।

এ বছর কোরবানিতে ১ কোটি ৩৯ হাজারের বেশি চাহিদা রয়েছে। ব্যবসায়ীদের দাবি অনুযায়ী চোরাই পথে কোনো গরু যেনো দেশে না আসে তা নিশ্চিত করার অনুরোধ করলে মন্ত্রী বলেন, চোরাই পথে গরু আসার কোন সুযোগ নাই।

এ সময় সভায় খামার প্রতিনিধির লোকজনও উপস্থিত ছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION