1. aoxen@aoxen.net : AOXEN : AOXEN AOXEN
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
নিউইয়র্কে খোকনের মরদেহ উদ্ধার : জানাজায় মানুষের ঢল ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী অনলাইনে বিবাহ নিবন্ধনে অনিয়ম, বাল্যবিবাহ ও বহুবিবাহ কমবে : আইনমন্ত্রী শহীদ মিনার নির্মাণের কৃতিত্ব নেওয়ার প্রতিযোগিতাকে কেন্দ্র করে আটলান্টিক সিটির সামাজিক সংগঠনগুলোর মধ্যে দ্বন্ধ চরমে। হিমালয়ে ফের তুষারধস, নিখোঁজ ১৪ নেপালি রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৬ ভারতে ভারী বৃষ্টি-বন্যা-ভূমিধস, নিহত ৫৬ আটলান্টিক সিটিতে স্থাপন করা হলো স্থায়ী শহীদ মিনার ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীতে ২২৭ ভারতীয়, নিহত ৫১

অবৈধ আগ্নেয়াস্ত্রসহ উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও গাড়ি চালক আটক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
  • ৭২৪ Views

বরগুনার বেতাগী উপজেলা পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ চেয়ারম্যান প্রার্থী ও তার গাড়ির চালককে আটক করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার বেইলি ব্রিজ সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। আজ মঙ্গলবার এ ঘটনায় মামলা হলে গ্রেফতার দেখানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন- চেয়ারম্যান পদপ্রার্থী নাহিদ মাহমুদ হোসেন লিটু সিকদার ও তার গাড়িচালক সজিব।এসময় তাদের কাছ থেকে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ তাদের ব্যবহৃত প্রাইভেটকার জব্দ করা হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আসন্ন বেতাগী উপজেলা পরিষদ নিবার্চনে দোয়াত কলম প্রতীকের প্রার্থী নাহিদ মাহমুদ হোসেন লিটু সিকদার ও তার গাড়ির চালককে বেতাগী পৌরশহর থেকে মোকামিয়া ইউনিয়নের উদ্দেশে যাওয়ার পথে উপজেলার বেইলি ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছালে পুলিশ গাড়িটি থামিয়ে তল্লাশি করে। এসময় গাড়িতে বসে থাকা চেয়ারম্যান পদপ্রার্থীর সিটের পাশ থেকে একটি অবৈধ আগ্নেয়াস্ত্র (পিস্তল) উদ্ধার করা হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদ, বেতাগী সহকারী রিটার্নি কর্মকর্তা স্বপন সিকদার। তাদের উপস্থিতিতে চেয়ারম্যান প্রার্থী ও তার গাড়ির চালককে আটক করে থানায় নেওয়া হয়। আর আগ্নেয়াস্ত্র ও তাদের ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়।

বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান সাংবাদিকদের বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চেয়ারম্যান পদপ্রার্থীর গাড়ি তল্লাশি করে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে । আগ্নেয়াস্ত্র ব্যতীত অবৈধ কিছু পাওয়া যায়নি বলে তিনি দাবি করেন। পরে আজ মঙ্গলবার সকালে তাদের গ্রেফতার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION