1. aoxen@aoxen.net : AOXEN : AOXEN AOXEN
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২২ মে ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
পাঁচ বছরে ৫ লাখ শূন্য পদে নিয়োগ দেবে সরকার: তথ্যমন্ত্রী সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নেবে দুবাই হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় মাস্টার্স অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব ইউএসএর সাধারণ সভা অনুষ্ঠিত। বেঙ্গল ক্লাব এবং প্রথম আলোর উদ্যোগে আটলান্টিক সিটিতে সেমিনার এবং আলোচনা সভা অনুষ্ঠিত লবণচাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত উচ্চশিক্ষা বিষয়ক জাতীয় কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর টানা এক সপ্তাহ লোডশেডিংমুক্ত দেশ

মানবসম্পদ উন্নয়নে উচ্চশিক্ষার বিকল্প নেই

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪
  • ৪৬৫ Views

স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, পৃথিবীর কোনো দেশ শিক্ষা ছাড়া উন্নতি করতে পারেনি। উচ্চশিক্ষা, জ্ঞানবিজ্ঞান ও প্রযুক্তিগত উৎকর্ষতাই একটি জাতিকে সামনের দিকে এগিয়ে নেয়। যেকোনো দেশের মানবসম্পদ উন্নয়নে উচ্চশিক্ষার কোনো বিকল্প নেই।

শুক্রবার (২৬ এপ্রিল) শেরাটন হোটেল, বনানী ঢাকায় ‘স্টাডি ইন মালয়েশিয়া-এডুকেশন ফেয়ার, বাংলাদেশ’ শীর্ষক দুই দিনব্যাপী এক মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এক সময়ের দারিদ্র্যপীড়িত বাংলাদেশ আজ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। খাদ্য ঘাটতির বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, লোডশেডিংয়ের বাংলাদেশ আজ বিদ্যুৎ উৎপাদনে সক্ষমতা অর্জন করায় দেশের প্রতিটি ঘরে বিদ্যুতায়ন করা সম্ভব হয়েছে। ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশের স্বপ্ন অর্জনে দক্ষ ও স্মার্ট মানব সম্পদ অপরিহার্য। সে মানবসম্পদ গড়ে তুলতে শিক্ষাই আমাদের অগ্রসর করবে।

উল্লেখ্য, এই শিক্ষা মেলায় মালয়েশিয়ার খ্যাতিমান ১১টি বিশ্ববিদ্যালয় ও একটি হসপিটাল গ্রুপের প্রতিনিধিরা অংশগ্রহণ করছে। এই শিক্ষা মেলার ফলে বাংলাদেশ ও মালয়েশিয়ার শিক্ষা ক্ষেত্রে দীর্ঘদিনের বিনিময় ও সহযোগিতার সেতুবন্ধন আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION