1. aoxen@aoxen.net : AOXEN : AOXEN AOXEN
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ঘূর্ণিঝড় ‘আকভান’: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বৃদ্ধির আহ্বান ড. তিতুমীরের ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী একনেক সভায় ১৩ প্রকল্পের অনুমোদন ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬৬ জন ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ : মজুরি বোর্ড শ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদের দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর শ্রমিক আন্দোলনের প্রভাবে শেয়ারবাজারে বড় দরপতন ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৩

তীব্র গরমে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে ফিলিপাইনে

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪
  • ৬৬৭ Views

প্রচণ্ড গরমে পুড়ছে ফিলিপাইন। নজিরবিহীন তাপপ্রবাহে জনজীবনে নাভিশ্বাস ওঠায় দেশটির সরকার কিছু এলাকার স্কুলে ক্লাস বন্ধের পাশাপাশি লোকজনকে বাড়ির বাইরে বেশি সময় না থাকার বিষয়ে সতর্ক করে দিয়েছে। দেশটির নাগরিকরা বলছেন, গরম এতটাই ভয়াবহ হয়ে উঠেছে যে, নিশ্বাস নেওয়াই কষ্টকর হয়ে পড়েছে।

ফিলিপাইনে সাধারণত মার্চ, এপ্রিল এবং মে মাসে সবচেয়ে গরম ও শুষ্ক আবহাওয়া বিরাজ করে। কিন্তু এ বছর এল নিনোর ধাঁচের আবহাওয়ার কারণে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে।

দেশটির রাজধানী ম্যানিলার দক্ষিণের ক্যাভিট প্রদেশের সমুদ্রতীরবর্তী এক রিসোর্টে কাজ করেন ৬০ বছর বয়সী এরলিন তুমারন। ফরাসি বার্তা সংস্থা এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘‘এখানে এত গরম যে, আপনি শ্বাস নিতে পারবেন না।’’ মঙ্গলবার দেশটিতে তাপমাত্রা রেকর্ড ৪৭ ডিগ্রি সেলসিয়াস পৌঁছায়।

‘‘আমাদের পুলগুলো এখনও খালি। এটা বেশ আশ্চর্যজনক। আপনি আশা করছেন, লোকজন এসে সাঁতার কাটবে। কিন্তু মনে হচ্ছে, তারা গরমের কারণে বাড়িঘর ছেড়ে বের হতে নারাজ।’’

ফিলিপাইনের আবহাওয়ার পূর্বাভাসবিষয়ক সংস্থা বলেছে, বুধবার দেশটির অন্তত ৩০টি শহর ও পৌরসভায় তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস বা তারও বেশি ‘‘বিপজ্জনক’’ স্তরে পৌঁছাতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে। সংস্থাটি তাপে আর্দ্রতা বিবেচনা করে তাপমাত্রা কেমন অনুভূত হয় তা পরিমাপ করে।

দেশটির সরকারি এই সংস্থার প্রধান জলবায়ু বিশেষজ্ঞ আনা সোলিস বলেন, আগামী দিনগুলোতে তাপদাহ তীব্র আকার ধারণ করার সম্ভাবনা ৫০ শতাংশ। এএফপিকে তিনি বলেন, ‘‘আমাদের বাড়ির বাইরে কাটানো সময় সীমিত করতে হবে। এছাড়া প্রচুর পানি পান করতে হবে, বাইরে যাওয়ার সময় ছাতা এবং টুপি সঙ্গে রাখতে হবে।’’

তিনি বলেন, এল নিনোর কারণে চরম তাপদাহ চলছে; যা দেশের বিভিন্ন অংশের ওপর দিয়ে বয়ে যাচ্ছে। দেশটির প্রায় অর্ধেক প্রদেশই আনুষ্ঠানিকভাবে খরার মাঝে রয়েছে।

মঙ্গলবার ফিলিপাইনের উত্তরাঞ্চলীয় আপারি পৌরসভায় ৪৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রেকর্ড করা হয়েছে; যা দেশের সর্বোচ্চ। বুধবার এই তাপমাত্র ৪৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে। তবে মঙ্গলবার দেশটিতে বাতাসের প্রকৃত সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION