1. aoxen@aoxen.net : AOXEN : AOXEN AOXEN
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
নিউইয়র্কে খোকনের মরদেহ উদ্ধার : জানাজায় মানুষের ঢল ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী অনলাইনে বিবাহ নিবন্ধনে অনিয়ম, বাল্যবিবাহ ও বহুবিবাহ কমবে : আইনমন্ত্রী শহীদ মিনার নির্মাণের কৃতিত্ব নেওয়ার প্রতিযোগিতাকে কেন্দ্র করে আটলান্টিক সিটির সামাজিক সংগঠনগুলোর মধ্যে দ্বন্ধ চরমে। হিমালয়ে ফের তুষারধস, নিখোঁজ ১৪ নেপালি রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৬ ভারতে ভারী বৃষ্টি-বন্যা-ভূমিধস, নিহত ৫৬ আটলান্টিক সিটিতে স্থাপন করা হলো স্থায়ী শহীদ মিনার ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীতে ২২৭ ভারতীয়, নিহত ৫১

২৮৫ বিজিপি ও সেনাসদস্যকে ২২ এপ্রিল ফেরত পাঠানো হবে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪
  • ৫১৬ Views

জীবন বাঁচাতে মিয়ানমার থেকে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেওয়া ২৮৫ সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ও সেনাবাহিনীর সদস্যকে ২২ এপ্রিল নৌপথে ফেরত পাঠানো হবে।

শুক্রবার (১৯ এপ্রিল) বিকেলে ‘বিশ্ব জোড়া শেখ হাসিনার আসন খানি’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

তিনি বলেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমার সীমান্তরক্ষী ও সেনাবাহিনীর ২৮৫ সদস্যকে ফেরত নিতে আশ্বস্ত হয়েছে দেশটি। আগামী ২২ এপ্রিল আশ্রয় নেওয়া বিজিপি সদস্য ও সেনা বাহিনীর সদস্যদের জাহাজ যোগে তাদেরকে ফেরত পাঠানো হবে। এবিষয়ে চূড়ান্ত আলোচনা হয়েছে। যে জাহাজটি তাদের নিতে আসবে, সে জাহাজে মিয়ানমারে আটকে থাকা ১৫০ জন বাঙালিকে নিয়ে আসা হবে।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, গ্রিসে আমাদের জনশক্তি পাঠানোর বিষয়ে আলোচনা হয়েছে। আমাদের দেশে গ্রিস দূতাবাস স্থাপনের বিষয়ে সে দেশের পররাষ্ট্রমন্ত্রীর সাথে কথা হয়েছে। তারা নতুন করে ৬টা দেশে দূতাবাসের কথা ভাবছেন সে তালিকায় বাংলাদেশও আছে।

এ ছাড়া গ্রিসের এক সভায় পরিবেশ দূষণ ও মৎস্য সম্পদ রক্ষার বিষয়ে বক্তব্য রাখার সুযোগ হয়েছে। সেখানে বাংলাদেশের ৬৫ দিন মৎস্য শিকার বন্ধের যে সিদ্ধান্ত তা প্রশংসা পেয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION