1. aoxen@aoxen.net : AOXEN : AOXEN AOXEN
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
নিউইয়র্কে খোকনের মরদেহ উদ্ধার : জানাজায় মানুষের ঢল ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী অনলাইনে বিবাহ নিবন্ধনে অনিয়ম, বাল্যবিবাহ ও বহুবিবাহ কমবে : আইনমন্ত্রী শহীদ মিনার নির্মাণের কৃতিত্ব নেওয়ার প্রতিযোগিতাকে কেন্দ্র করে আটলান্টিক সিটির সামাজিক সংগঠনগুলোর মধ্যে দ্বন্ধ চরমে। হিমালয়ে ফের তুষারধস, নিখোঁজ ১৪ নেপালি রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৬ ভারতে ভারী বৃষ্টি-বন্যা-ভূমিধস, নিহত ৫৬ আটলান্টিক সিটিতে স্থাপন করা হলো স্থায়ী শহীদ মিনার ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীতে ২২৭ ভারতীয়, নিহত ৫১

ঈদের সন্ধায় চন্দ্রিমা উদ্যানে মানুষের ঢল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০২৪
  • ৫৫৭ Views

পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায়ের পর রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে বাড়তে থাকে মানুষের উপস্থিতি। বেলা গড়াতেই কানায় কানায় ভরে উঠতে থাকে বিনোদন কেন্দ্রগুলো। ফাঁকা ঢাকার সুবিধাকে কাজে লাগিয়ে প্রিয়জনকে সাথে নিয়ে ঘুরতে বেড়িয়েছেন সকলেই।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) বিকাল থেকেই এই এলাকায় আসতে থাকে মানুষ। সন্ধায় চন্দ্রিমা উদ্যান ও সংসদ ভবন এলাকায় প্রায় লাখো মানুষের সমাগম ঘটে। ফলে ফাঁকা ঢাকাতেও ওই এলাকায় কিছুটা যানজট দেখা গেছে। তবে সাময়িক যানজট উপেক্ষা করে মানুষ প্রিয়জন, পরিবার পরিজনের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করছেন। কেউ কেউ ছবি তুলছেন। অনেকেই বসে গল্প করছেন।

এদিকে মানুষের উপস্থিতিতে চন্দ্রিমা উদ্যান এলাকায় বসেছে বেশ কিছু ভ্রাম্যমাণ দোকান। ফুচকা, চটপটি, বাদাম, ডাবসহ নানা খাবার মিলছে সেখানে। আইসক্রিম ও ঝালমুড়ির দোকানে বেশ ভীর লক্ষ্য করা গেছে। ঘোড়াঘুরির পাশাপাশি সেখানে পছন্দের খাবার কিনে খেতে পারছেন দর্শনার্থীরা। যেকোন ঝামেলা এড়াতে উদ্যানের ভিতরে দায়িত্ব পালন করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যও।

বন্ধুর সাথে ঘুরতে এসেছেন আইয়াতুল জান্নাত, ফাঁকা সড়ক উপভোগের পাশাপাশি চন্দ্রিমার সৌন্দর্য মুগ্ধ করেছে তাকে।

আইয়াতুল বলেন, আসলে ফাঁকা ভেবে আমরা ঘুরতে এসেছিলাম। কিন্তু এখানে এত ভিড় দেখে ভালো লাগলেও ঢাকার চিরচেনা রুপ থেকে আলাদা। সৌন্দর্য মুগ্ধ করেছে আমাকে চন্দ্রিমার।

জান্নাতুল জান্নাত নামের এক তরুণী বলেন, ভালোই লাগছে এখানে এসে। গরমে স্বস্তির একটা বাতাস পাচ্ছি। পরিবারের সবাইকে নিয়ে ঘুরতে এসেছি। আনন্দ করছি।

এদিকে ঈদে শহুরে মানুষের ঈদ উৎসবে নিরাপত্তা দিতে দায়িত্ব পালন করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। যেকোনো অভিযোগ পেলেই দ্রুত ব্যবস্থা নিচ্ছেন তারা। এছাড়া শহরের যানজট নিরসনে ঈদের দিনেও সংসদ এলাকায় বেশ কিছু পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION