1. aoxen@aoxen.net : AOXEN : AOXEN AOXEN
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
নিউইয়র্কে খোকনের মরদেহ উদ্ধার : জানাজায় মানুষের ঢল ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী অনলাইনে বিবাহ নিবন্ধনে অনিয়ম, বাল্যবিবাহ ও বহুবিবাহ কমবে : আইনমন্ত্রী শহীদ মিনার নির্মাণের কৃতিত্ব নেওয়ার প্রতিযোগিতাকে কেন্দ্র করে আটলান্টিক সিটির সামাজিক সংগঠনগুলোর মধ্যে দ্বন্ধ চরমে। হিমালয়ে ফের তুষারধস, নিখোঁজ ১৪ নেপালি রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৬ ভারতে ভারী বৃষ্টি-বন্যা-ভূমিধস, নিহত ৫৬ আটলান্টিক সিটিতে স্থাপন করা হলো স্থায়ী শহীদ মিনার ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীতে ২২৭ ভারতীয়, নিহত ৫১

ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৮

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪
  • ৬৯১ Views

ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ ৮ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ এপ্রিল) দুপুরে সদর, ত্রিশাল ও তারাকান্দা উপজেলা এলাকায় এ ঘটনা ঘটে।

কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন জানান, ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কে ল্যাংড়াবাজার এলাকায় টাঙ্গাইলগামী বাসের পিছনে মাহেন্দ্র গাড়ি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই যাত্রী একই পরিবারের তিন জন মারা যান। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন।

নিহতরা হলেন, লুৎফর রহমান (৩০) তার স্ত্রী শাহনাজ (২৫) ছেলে মাহিত (২)। ঘটনাস্থলে শিশু মাহিত এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে বাবা-মা দুইজন মারা যান। তাদের আরেক সন্তান মোজাহিদ (৬) আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।

নিহতরা শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার দিঘীরপাড় এলাকার বাসিন্দা। স্বামী-স্ত্রী দু-জনে ভালুকার মাস্টারবাড়ী এলাকায় একটি গার্মেন্টসে চাকরি করতেন। ঈদের ছুটিতে তারা বাড়ি ফিরছিলেন।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, দুপুরে ত্রিশালে বালিপাড়া রোডে বাসের ধাক্কায় দাঁড়িয়ে থাকা অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। একই উপজেলার পৌর এলাকার দরিরামপুর এলাকায় ঢাকা- ময়মনসিংহ মহাসড়কে একটি পিক-আপে ইউটার্ণ নেওয়ার সময় ময়মনসিংহগামী বাসের ধাক্কায় পিক-আপের দুই যাত্রী নিহত হয়েছেন।

এছাড়াও, তারাকান্দা উপজেলার ধোবাউড়া সড়কে দুর্ঘটনায় একজন মারা গেছেন বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION