1. aoxen@aoxen.net : AOXEN : AOXEN AOXEN
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২২ মে ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনাম :
পাঁচ বছরে ৫ লাখ শূন্য পদে নিয়োগ দেবে সরকার: তথ্যমন্ত্রী সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নেবে দুবাই হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় মাস্টার্স অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব ইউএসএর সাধারণ সভা অনুষ্ঠিত। বেঙ্গল ক্লাব এবং প্রথম আলোর উদ্যোগে আটলান্টিক সিটিতে সেমিনার এবং আলোচনা সভা অনুষ্ঠিত লবণচাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত উচ্চশিক্ষা বিষয়ক জাতীয় কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর টানা এক সপ্তাহ লোডশেডিংমুক্ত দেশ

কুকি-চিনের প্রধান সমন্বয়ক চেওসিম বম গ্রেফতার

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ এপ্রিল, ২০২৪
  • ৪২৫ Views

বান্দরবানে অভিযান চালিয়ে সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) প্রধান সমন্বয়ক চেওসিম বমকে (৫৫) গ্রেফতার করেছে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

রোববার (৭ এপ্রিল) বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের শ্যারনপাড়ার বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়, কেএনএফের কেন্দ্রীয় কমিটির অন্যতম প্রধান সমন্বয়ক চেওসিম বমকে গ্রেফতার করা হয়েছে। ঘরে আলমারির লুকিয়ে ছিলেন তিনি। র‌্যাবের বিশেষ দল সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

এদিকে, সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) বিরুদ্ধে কম্বিং অপারেশন শুরু হয়েছে। ইতোমধ্যে কয়েকজন সন্ত্রাসীকে আটক ও অস্ত্র উদ্ধার করা হয়েছে।

সেনাপ্রধান বলেন, শনিবার রাতে যৌথ অভিযানে কিছু সন্ত্রাসীকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে কিছু অস্ত্রও উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, বান্দরবানে পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্ষম সেনাবাহিনী। দৃশ্যমান কিছু কার্যক্রম আপনারা দেখতে পাবেন। আমি আপনাদের মাধ্যমে নিশ্চিত করতে চাই, আমার কাছে প্রধানমন্ত্রীর নির্দেশনা খুবই পরিষ্কার। বাংলাদেশের জনগণের শান্তির জন্য, বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য যা যা করণীয়, প্রধানমন্ত্রীর কড়া নির্দেশ সেটাই করতে হবে। সেটা বাস্তবায়নে আমরা সক্ষম হব বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION