1. aoxen@aoxen.net : AOXEN : AOXEN AOXEN
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
নিউইয়র্কে খোকনের মরদেহ উদ্ধার : জানাজায় মানুষের ঢল ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী অনলাইনে বিবাহ নিবন্ধনে অনিয়ম, বাল্যবিবাহ ও বহুবিবাহ কমবে : আইনমন্ত্রী শহীদ মিনার নির্মাণের কৃতিত্ব নেওয়ার প্রতিযোগিতাকে কেন্দ্র করে আটলান্টিক সিটির সামাজিক সংগঠনগুলোর মধ্যে দ্বন্ধ চরমে। হিমালয়ে ফের তুষারধস, নিখোঁজ ১৪ নেপালি রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৬ ভারতে ভারী বৃষ্টি-বন্যা-ভূমিধস, নিহত ৫৬ আটলান্টিক সিটিতে স্থাপন করা হলো স্থায়ী শহীদ মিনার ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীতে ২২৭ ভারতীয়, নিহত ৫১

যুদ্ধবিরতির আলোচনায় অনুমোদন নেতানিয়াহুর

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ মার্চ, ২০২৪
  • ৫৯৯ Views

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু শুক্রবার (২৯ মার্চ) গাজায় যুদ্ধবিরতির আলোচনা নতুন করে শুরু করার সবুজ সংকেত দিয়েছেন।

গাজায় ভয়াবহ পরিস্থিতিতে থাকা নাগরিকদের কাছে ত্রাণ সরবরাহ নিশ্চিত করতে ইসরায়েলকে বিশ্বের শীর্ষ আদালতের নির্দেশের একদিন পর নতুন করে আলোচনা শুরুর অনুমোদন দিলেন নেতানিয়াহু।

এদিকে অতি সম্প্রতি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানানো সত্ত্বেও অবরুদ্ধ গাজায় লড়াই আরো তীব্র হয়েছে।

গাজায় হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত রাতে ইসরায়েলের হামলায় বেশ কিছু লোক প্রাণ হারিয়েছেন।

নিহতদের মধ্যে ১২ জন দক্ষিণাঞ্চলীয় রাফা শহরের যেখানে ইসরায়েল স্থল অভিযান চালানোর হুমকি দিচ্ছে। তবে সেখানে বোমা হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল।

অন্যদিকে নেতানিয়াহুর কার্যালয় থেকে বলা হয়েছে, গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি সংক্রান্ত নতুন আলোচনা সামনের দিনগুলোতে দোহা ও কায়রোতে অনুষ্ঠিত হবে।

হেগের আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) তার এক রায়ে বলেছেন, গাজায় মানবিক পরিস্থিতির অবনতি মোকাবিলায় ইসরায়েলকে আরো কিছু করতে হবে বলে দক্ষিণ আফ্রিকার যুক্তিটি তারা মেনে নিয়েছে।

আইসিজে আরো বলেছেন, গাজার ফিলিস্তিনীরা দুর্ভিক্ষের ঝুঁকিতে নয়, তারা দুর্ভিক্ষে আছে।

ফিলিস্তিনী শরণার্থী বিষয়ক জাতিসংঘ সংস্থার প্রধান ফিলিপ লাজ্জারিনি বলেছেন, গাজার ভয়ঙ্কর মানবিক পরিস্থিতি মানবসৃষ্ট এবং তা আরো খারাপ হচ্ছে। এই রায় তীব্রভাবে আামদের সেই কথাই মনে করিয়ে দিচ্ছে।

গাজার কয়েকটি হাসপাতালে ইসরায়েল যে অভিযান শুরু করেছিল তা অব্যাহত থাকায় সেখানকার স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ার কথা জানিয়েছে জাতিসংঘ। এ ছাড়া গাজার বিভিন্ন স্থানে হামাসের সাথে ইসরায়েলী বাহিনীর লড়াই অব্যাহত রয়েছে।

নেতানিয়াহু বলেছেন, গাজার উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চলীয় খান ইউনুস শহরে তীব্র লড়াই চলছে।

উল্লেখ্য, গতবছরের ৭ অক্টোবর ফিলিস্তিনি সংগঠন হামাস ইসরায়েলে আকস্মিক বড়ো ধরনের হামলা চালায়। এর প্রতিশোধ হিসেবে ইসরায়েল গাজায় ভয়াবহ অভিযান শুরু করে তা অব্যাহত রেখেছে।

গাজায় অব্যাহত এই হামলায় এই পর্যন্ত ৩২ হাজার ৬২৩ ফিলিস্তিনি বেসামরিক নাগরিক নিহত হয়েছে, যাদের অধিকাংশ নারী ও শিশু।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION