1. aoxen@aoxen.net : AOXEN : AOXEN AOXEN
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
নিউইয়র্কে খোকনের মরদেহ উদ্ধার : জানাজায় মানুষের ঢল ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী অনলাইনে বিবাহ নিবন্ধনে অনিয়ম, বাল্যবিবাহ ও বহুবিবাহ কমবে : আইনমন্ত্রী শহীদ মিনার নির্মাণের কৃতিত্ব নেওয়ার প্রতিযোগিতাকে কেন্দ্র করে আটলান্টিক সিটির সামাজিক সংগঠনগুলোর মধ্যে দ্বন্ধ চরমে। হিমালয়ে ফের তুষারধস, নিখোঁজ ১৪ নেপালি রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৬ ভারতে ভারী বৃষ্টি-বন্যা-ভূমিধস, নিহত ৫৬ আটলান্টিক সিটিতে স্থাপন করা হলো স্থায়ী শহীদ মিনার ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীতে ২২৭ ভারতীয়, নিহত ৫১

একাদশে উপবৃত্তি পাচ্ছে ৪ লাখ ৮১ হাজার শিক্ষার্থী

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ মার্চ, ২০২৪
  • ৬১৩ Views

চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে উপবৃত্তি পাচ্ছেন চার লাখ ৮১ হাজার ৪৭ শিক্ষার্থী। এবার আবেদন করা শিক্ষার্থীর ৮২.৩২ শতাংশই উপবৃত্তি পাচ্ছেন। এছাড়া প্রতিবন্ধী ও অন্যান্য কোটায় উপবৃত্তি পাচ্ছেন আরও ছয় হাজার ৯৩৬ শিক্ষার্থী। একাদশ শ্রেণির মোট ভর্তি হওয়া শিক্ষার্থীর সংখ্যা ১৩ লাখ সাত হাজার ১৬ জন। তাদের মধ্যে পাঁচ লাখ ৮৪ হাজার ৩০৮ জন উপবৃত্তির জন্য আবেদন করেন।

সম্প্রতি প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট্রের আওতায় বাস্তবায়নাধীন সমন্বিত উপবৃত্তি কর্মসূচি বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সভায় এ-সংক্রান্ত একটি তালিকা প্রকাশ করা হয়। তালিকার উপাত্ত বিশ্লেষণে এ তথ্য জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্র বলছে, সারা দেশের উপবৃত্তি উপকারভোগী শিক্ষার্থীরা কেন্দ্রীয়ভাবে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট অফিসের এমআইএস সেলের প্রযুক্তিগত সহায়তায় এইচএসপি ইউনিটের মাধ্যমে নির্বাচিত হয়েছেন। লৈঙ্গিক ভিত্তিতে নয় বরং দারিদ্র্যের ভিত্তিতে উপকারভোগী শিক্ষার্থী নির্বাচন করা হয়েছে।

যারা উপবৃত্তি পাবেন

শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ, সাবেক ছিটমহলের বাসিন্দা ও বীর মুক্তিযোদ্ধার প্রজন্ম যথাযথ যাচাই-বাছাইয়ের পর সরাসরি এ কর্মসূচিতে অন্তর্ভুক্ত হবে। তবে এক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের দেওয়া সনদ বা প্রত্যয়নপত্রের সত্যায়িত কপি এমআইএসে সংযুক্ত এবং সংরক্ষণ করতে হবে। সব শিক্ষার্থীর ১৭ সংখ্যার অনলাইন জন্মসনদ থাকার বিষয়টি নিশ্চিত করতে হবে।

এর আগে, প্রধানমন্ত্রীর শিক্ষাসহায়তা ট্রাস্ট থেকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি), কারিগরি শিক্ষা অধিদপ্তর ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অধীন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের ভর্তি নিশ্চিত করতে ভর্তি সহায়তা করার ঘোষণা দেয় সরকার। এতে সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত ও সাংবিধানিক প্রতিষ্ঠানে কর্মরত ১৩তম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের সন্তানরা আর্থিক অনুদান পাওয়ার জন্য বিবেচিত হবে বলে জানানো হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION