1. aoxen@aoxen.net : AOXEN : AOXEN AOXEN
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২২ মে ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম :
পাঁচ বছরে ৫ লাখ শূন্য পদে নিয়োগ দেবে সরকার: তথ্যমন্ত্রী সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নেবে দুবাই হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় মাস্টার্স অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব ইউএসএর সাধারণ সভা অনুষ্ঠিত। বেঙ্গল ক্লাব এবং প্রথম আলোর উদ্যোগে আটলান্টিক সিটিতে সেমিনার এবং আলোচনা সভা অনুষ্ঠিত লবণচাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত উচ্চশিক্ষা বিষয়ক জাতীয় কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর টানা এক সপ্তাহ লোডশেডিংমুক্ত দেশ

গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে রাশিয়া-চীনের ভেটো

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ মার্চ, ২০২৪
  • ৫৬৭ Views

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের কাছে থাকা জিম্মিদের মুক্তির সঙ্গে সংশ্লিষ্ট যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে একটি খসড়া প্রস্তাব জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পেশ করেছে ওয়াশিংটন। রাশিয়া ও চীন যুক্তরাষ্ট্রের করা এই খসড়া প্রস্তাবে ভেটো দিয়ে তাৎক্ষণিক এ যুদ্ধবিরতিকে আটকে দিয়েছে।

শুক্রবার (২২ মার্চ) বৃটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, এই প্রথমবার মার্কিন যুক্তরাষ্ট্র এই অঞ্চলে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বানকে সমর্থন করেছে। এর আগে গাজায় যুদ্ধবিরতির প্রচেষ্টাকে বারবার রুদ্ধ করেছে যুক্তরাষ্ট্র।

১৫ সদস্যের নিরাপত্তা পরিষদে ১১টি দেশ পক্ষে ভোট দেয়। স্থায়ী সদস্য রাশিয়া ও চীন এবং রোটেটিং সদস্য আলজেরিয়া এতে বিরোধিতা করে। ভোট দেওয়া থেকে বিরত থাকে গায়ানা।

নিরাপত্তা পরিষদের নীতি অনুযায়ী, একজন স্থায়ী সদস্য ভেটো দিলেই প্রস্তাব বাতিল হয়ে যায়। এ ক্ষেত্রে চীন ও রাশিয়ার ভেটো দেওয়ার কারণে যুক্তরাষ্ট্রের খসড়া এ প্রস্তাব বাতিল হয়ে যায়।

ভেটো দেওয়ার পর এ নিয়ে কথা বলেছেন জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার দূত ভাসিলি নেবাঞ্জা। তিনি বলেছেন, এই প্রস্তাব হলো যুক্তরাষ্ট্রের একটি ভণ্ডামি। যেখানে গাজায় প্রথমদিকে ইসরায়েলকে থামাতে যুক্তরাষ্ট্র কিছু করেনি। সেখানে তারা এমন সময় যুদ্ধবিরতির কথা বলছে যখন “গাজা কার্যত পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে। আমরা আমরা এখানে একটি পুরোনো ভণ্ডামির প্রদর্শনী দেখেছি।”

উল্লেখ্য, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী গাজাকে শাসন ও সুরক্ষিত করার যুদ্ধোত্তর পরিকল্পনা নিয়ে আলোচনা করতে মধ্যপ্রাচ্যে রয়েছেন। এসময় ইসরায়েলের সামরিক অভিযানের সমালোচনা করে এন্টনি ব্লিঙ্কেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION