1. aoxen@aoxen.net : AOXEN : AOXEN AOXEN
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ঘূর্ণিঝড় ‘আকভান’: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বৃদ্ধির আহ্বান ড. তিতুমীরের ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী একনেক সভায় ১৩ প্রকল্পের অনুমোদন ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬৬ জন ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ : মজুরি বোর্ড শ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদের দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর শ্রমিক আন্দোলনের প্রভাবে শেয়ারবাজারে বড় দরপতন ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৩

ঢাকায় বৃষ্টিতে জলাবদ্ধতা ও যানজটে অসহনীয় ভোগান্তি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
  • ৬৮৯ Views

রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টি হয়েছে। এর ফলে কিছু জায়গায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। সৃষ্টি হয়েছে যানজটও। এমনিতেই ইফতারের আগ মুহূর্তে ঢাকায় যানজট থাকে। আজ তা কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। ফলে ভোগান্তিতে পড়েছেন বহু মানুষ।

মঙ্গলবার (১৯ মার্চ) বিকেলে রাজধানীর রাজারবাগ, পল্টন, গুলিস্তান ও শান্তিনগর এলাকা ঘুরে এ চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, বিকেলের ঘণ্টা খানেকের বৃষ্টির পর এসব এলাকার রাস্তায় রাস্তায় পানি জমে আছে। ফলে যানবাহনগুলো গতি কমিয়ে চলতে হচ্ছে। এর ফলে যানজট দেখা দিয়েছে। বিভিন্ন যানবাহনে থাকা যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় আটকে থাকতে হচ্ছে।

রাজারবাগ এলাকায় যানজটে আটকে থাকা যাত্রী জসিম উদ্দিন বলেন, বিকেলের বৃষ্টির পর থেকে রাজারবাগ এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। একদিকে যানজট, আরেকদিকে জলাবদ্ধতার কারণে গাড়ি সামনের দিকে এগোচ্ছে না। প্রায় এক ঘণ্টা পার হয়ে গেল, অথচ গাড়ি নড়ছে না।

শান্তিনগর এলাকায় যানজটে আটকা পড়া যাত্রী মো. আনোয়ার বলেন, ৪টা থেকে গাড়িতে বসে আছি। এখন ৫টা বাজতে চলল। কিন্তু যানজট কমার কোনো নামই নেই। রোজা শুরু হওয়ার পর থেকে এমনিতেই বিকেলের দিকে যানজট হয়। কিন্তু আজ বৃষ্টির কারণে যানজটের পরিমাণ আরও বেশি। রাস্তায় পানি থাকার কারণে যানবাহন এগোতে পারছে না।

বৃষ্টির পর সৃষ্ট যানজট নিয়ে ঢাকা মহানগর পুলিশের মতিঝিল ট্র্যাফিক বিভাগের সহকারী পুলিশ কমিশনার মো. ইমতিয়াজ বলেন, বিকেলের বৃষ্টির পর কিছু কিছু জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বৃষ্টির শুরুতে যানচলাচল ধীরগতিতে ছিল। বৃষ্টি শেষ হওয়ার পর যানবাহনের চাপ আরও বাড়তে থাকে। এর ফলে বর্তমানে রাস্তায় যানজট রয়েছে। যানজট নিয়ন্ত্রণ করতে আমরা কাজ করে যাচ্ছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION