1. aoxen@aoxen.net : AOXEN : AOXEN AOXEN
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২২ মে ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম :
পাঁচ বছরে ৫ লাখ শূন্য পদে নিয়োগ দেবে সরকার: তথ্যমন্ত্রী সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নেবে দুবাই হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় মাস্টার্স অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব ইউএসএর সাধারণ সভা অনুষ্ঠিত। বেঙ্গল ক্লাব এবং প্রথম আলোর উদ্যোগে আটলান্টিক সিটিতে সেমিনার এবং আলোচনা সভা অনুষ্ঠিত লবণচাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত উচ্চশিক্ষা বিষয়ক জাতীয় কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর টানা এক সপ্তাহ লোডশেডিংমুক্ত দেশ

জিম্মি নাবিকদের ফিরিয়ে আনতে সর্বোচ্চ চেষ্টা চলছে: পররাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
  • ৫৫৮ Views

সোমালিয়ার উপকূলে জিম্মি ২৩ নাবিককে নিরাপদে ফিরিয়ে আনার সর্বোচ্চ চেষ্টা চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

মঙ্গলবার (১৯ মার্চ) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, সোমালিয়ার জলদস্যুদের হাত থেকে নিরাপদে নাবিকদের ফিরিয়ে আনার সব প্রচেষ্টা চলছে। তবে সবকিছু বলা সম্ভব হচ্ছে না। এ বিষয়ে গণমাধ্যমকেও সতর্কভাবে সংবাদ প্রচারেরও আহ্বান জানান তিনি।

যুদ্ধের মধ্যে মিয়ানমার থেকে পালিয়ে আসা দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিজিপি সদস্যদের আগের প্রক্রিয়ায় ফেরত পাঠাতে ‘কাজ চলছে’ বলেও জানান হাছান মাহমুদ।

তিনি বলেন, মিয়ানমারের থেকে পালিয়ে আসা প্রায় ২০০ সীমান্তরক্ষী বাংলাদেশে অবস্থান করছে। তাদেরকে ফেরানোর জন্য মিয়ানমার সরকারের সঙ্গে আলোচনা চলমান রয়েছে।

রোহিঙ্গাদের জন্য অর্থ বরাদ্দ প্রতিবছর কমছে উল্লেখ করে অর্থবরাদ্দ পর্যাপ্ত পাওয়ার চেষ্টা চলছে বলে জানান তিনি।

ভারত মহাসাগরে জলদস্যুদের কবলে পড়া বাংলাদেশের পতাকাবাহী জাহাজ ‘এমভি আবদুল্লাহ’ জিম্মি হওয়ার সাতদিন পেরিয়ে গেছে। সোমালিয়ার উপকূলের একেবারে কাছে নোঙর করা এই জাহাজ নিয়ে এখনো আসেনি কোনো সুখবর। কেননা এখন পর্যন্ত দস্যুদের পক্ষ থেকে মুক্তিপণ কিংবা দাবির বিষয়ে কোনো যোগাযোগ করা হয়নি। ফলে জিম্মি নাবিকদের মুক্তি ঠিক কতদিনে সম্ভব সেটি নিয়ে ধোঁয়াশা রয়ে যাচ্ছে। যদিওবা ২৩ নাবিকসহ জিম্মি বাংলাদেশি পতাকাবাহী জাহাজটিকে উদ্ধারে সোমালি পুলিশ ও আন্তর্জাতিক নৌবাহিনী অভিযানের প্রস্তুতি নিচ্ছে বলে খবর বেরিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION