1. aoxen@aoxen.net : AOXEN : AOXEN AOXEN
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনাম :
নিউইয়র্কে খোকনের মরদেহ উদ্ধার : জানাজায় মানুষের ঢল ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী অনলাইনে বিবাহ নিবন্ধনে অনিয়ম, বাল্যবিবাহ ও বহুবিবাহ কমবে : আইনমন্ত্রী শহীদ মিনার নির্মাণের কৃতিত্ব নেওয়ার প্রতিযোগিতাকে কেন্দ্র করে আটলান্টিক সিটির সামাজিক সংগঠনগুলোর মধ্যে দ্বন্ধ চরমে। হিমালয়ে ফের তুষারধস, নিখোঁজ ১৪ নেপালি রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৬ ভারতে ভারী বৃষ্টি-বন্যা-ভূমিধস, নিহত ৫৬ আটলান্টিক সিটিতে স্থাপন করা হলো স্থায়ী শহীদ মিনার ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীতে ২২৭ ভারতীয়, নিহত ৫১

নিজ এলাকায় চিরনিদ্রায় শায়িত সাদি মহম্মদ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
  • ৭৯০ Views

চিরনিদ্রায় শায়িত হলেন বরেণ্য রবীন্দ্রসংগীত শিল্পী সাদি মহম্মদ। আজ বৃহস্পতিবার (১৪ মার্চ) বাদ জোহর মোহাম্মদপুর কেন্দ্রীয় জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তাকে মোহাম্মদপুর কেন্দ্রীয় জামে মসজিদ কবরস্থানে সমাহিত করা হয়।

জানাজার সময়ে শেষবার তাকে দেখতে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা কামাল আবদুল নাসের চৌধুরী, সংগীতশিল্পী খুরশীদ আলম, অভিনেতা খায়রুল আলম সবুজ, রেজওয়ানা চৌধুরী বন্যা, গাউসুল আলম শাওন, কবির বকুল, অনিমা রায়সহ সাংস্কৃতিক অঙ্গনের বহু পরিচিত মানুষ ও গণমাধ্যম ব্যক্তিত্ব।

বুধবার রাত ৮টার দিকে মোহাম্মদপুর তাজমহল রোডের নিজ বাসা থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় সাদি মহম্মদের মরদেহ। মুত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৯ বছর।

গত বছরের ৮ জুলাই সাদি মহম্মদের মা জেবুন্নেছা সলিমউল্লাহ (৯৬) বার্ধক্যজনিত রোগে মারা যান। মা মারা যাওয়ার পর থেকেই একটা ট্রমার মধ্যে চলে যান শিল্পী। মানসিকভাবে স্বাভাবিক ছিলেন না। ধারণা করা হচ্ছে, মা হারানোর বেদনা তিনি নিতে পারেননি।

সাদি রবীন্দ্রসঙ্গীতের ওপর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ১৯৭১ সালে স্বাধীনতাবিরোধী শক্তি হত্যা করে তার বাবা সলিমউল্লাহকে। তার বাবার নামে ঢাকার মোহাম্মদপুরের সলিমউল্লাহ রোডের নামকরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION