1. aoxen@aoxen.net : AOXEN : AOXEN AOXEN
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
নিউইয়র্কে খোকনের মরদেহ উদ্ধার : জানাজায় মানুষের ঢল ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী অনলাইনে বিবাহ নিবন্ধনে অনিয়ম, বাল্যবিবাহ ও বহুবিবাহ কমবে : আইনমন্ত্রী শহীদ মিনার নির্মাণের কৃতিত্ব নেওয়ার প্রতিযোগিতাকে কেন্দ্র করে আটলান্টিক সিটির সামাজিক সংগঠনগুলোর মধ্যে দ্বন্ধ চরমে। হিমালয়ে ফের তুষারধস, নিখোঁজ ১৪ নেপালি রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৬ ভারতে ভারী বৃষ্টি-বন্যা-ভূমিধস, নিহত ৫৬ আটলান্টিক সিটিতে স্থাপন করা হলো স্থায়ী শহীদ মিনার ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীতে ২২৭ ভারতীয়, নিহত ৫১

মাঘের শেষ দিনেও শৈত্যপ্রবাহ পঞ্চগড়ে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭১০ Views

মাঘের শেষ দিনটিতেও পঞ্চগড়ে কমেনি শীতের দাপট। প্রায় এক সপ্তাহ ধরে ভোর থেকেই রোদের দেখা মিললেও জেলায় এখনও বইছে শৈত্যপ্রবাহ। তবে স্বস্তিতে রয়েছে জনজীবনের কর্মচাঞ্চল্যতা।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। গত ৮ ফেব্রুয়ারি থেকেই ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা রেকর্ড হচ্ছে। সকালে এই তথ্য জানান জেলার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ।

বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, ভোরে সূর্য দেখা গেলেও কনকনে শীতে বেড়েছে ভোগান্তি। তবে সকালে রোদ দেখা দেওয়ায় স্বস্তি মিলেছে কাজকর্মে। বিভিন্ন পেশার শ্রমজীবীদের কাজে যেতে দেখা গেছে। নদীতে পাথর উত্তোলন, বোরো আবাদসহ নিত্যদিনের কাজে ব্যস্ত হয়ে পড়েছেন শ্রমজীবীরা।

স্থানীয়রা জানান, ভোরেই সূর্য উঠে যাওয়ায় শীত হলেও স্বস্তিতে রয়েছে কাজকর্ম। বিশেষ করে রাত থেকে সকাল পর্যন্ত প্রচন্ড ঠান্ডা অনুভব হয়। সকাল ৯টার পর তাপমাত্রা বেড়ে যাওয়ায় দিনের বেলায় গরম অনুভব হয়। যার কারণে সকালেই যে যার মতো কাজে যেতে পারছেন।

জেলার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ ঢাকা পোস্টকে বলেন, প্রায় এক সপ্তাহ ধরেই শৈত্যপ্রবাহ বইছে এ জেলায়। আজ মঙ্গলবার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস। রাত থেকে ভোর পর্যন্ত তাপমাত্রা নিম্নমুখী হলেও সূর্য উঠে যাওয়ায় স্বস্তিতে রয়েছে উত্তরের জেলা। দিনের তাপমাত্রা স্বাভাবিক থাকছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION