1. aoxen@aoxen.net : AOXEN : AOXEN AOXEN
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
নিউইয়র্কে খোকনের মরদেহ উদ্ধার : জানাজায় মানুষের ঢল ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী অনলাইনে বিবাহ নিবন্ধনে অনিয়ম, বাল্যবিবাহ ও বহুবিবাহ কমবে : আইনমন্ত্রী শহীদ মিনার নির্মাণের কৃতিত্ব নেওয়ার প্রতিযোগিতাকে কেন্দ্র করে আটলান্টিক সিটির সামাজিক সংগঠনগুলোর মধ্যে দ্বন্ধ চরমে। হিমালয়ে ফের তুষারধস, নিখোঁজ ১৪ নেপালি রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৬ ভারতে ভারী বৃষ্টি-বন্যা-ভূমিধস, নিহত ৫৬ আটলান্টিক সিটিতে স্থাপন করা হলো স্থায়ী শহীদ মিনার ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীতে ২২৭ ভারতীয়, নিহত ৫১

বাংলাদেশে ফ্লাইট চলাচল বাতিল করল ওমান এয়ার

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪
  • ৬২১ Views

নিজেদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনার অংশ হিসেবে বাংলাদেশে বিমানের ফ্লাইট ও গন্তব্য কমালো ওমানের জাতীয় বিমান সংস্থা ওমান এয়ার। বাংলাদেশের পাশাপাশি ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কাতেও বিমানের ফ্লাইট সংখ্যা এবং গন্তব্য কমিয়ে আনার ঘোষণা দিয়েছে ওমানের এই বিমান সংস্থা।

এক বিবৃতিতে ওমান এয়ার বলেছে, ইসলামাবাদ, লাহোর, কলম্বো এবং চট্টগ্রামে ফ্লাইট পরিচালনা কার্যক্রম বাতিল করেছে ওমান এয়ার। তবে তাদের ফ্লাইট পরিচালনার নেটওয়ার্কে নতুন করে পাকিস্তানের শিয়ালকোট শহর যুক্ত করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

ওমান এয়ারের বিবৃতিতে বলা হয়েছে, ভারতীয় রুটেও নির্দিষ্ট কিছু গন্তব্যে ফ্লাইটের সংখ্যা হ্রাস করা হবে। তবে বর্তমানে চালু থাকা ভারতীয় দুই গন্তব্য— লক্ষ্ণৌ এবং তিরুবনন্তপুরমে ফ্লাইট বৃদ্ধি করা হবে।

এর আগে, গত বছরের নভেম্বরে ওমানের সালামএয়ার পাঁচটি ভারতীয় প্রধান শহর— হায়দরাবাদ, কালিকট, জয়পুর, ত্রিবান্দ্রম এবং লক্ষ্ণৌতে ফ্লাইট পুনরায় চালু করার ঘোষণা দিয়েছিল। ভারতে ফ্লাইট পরিচালনার অধিকার সংক্রান্ত বরাদ্দের সীমাবদ্ধতার কারণে এসব শহরে কার্যক্রম বন্ধ করেছিল সালামএয়ার।

কম দূরত্বের কারণে উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশ এবং ভারতীয় উপমহাদেশের মধ্যে চালু থাকা বিমানের রুটগুলো বিশ্বের অন্যতম ব্যস্ত। এ ছাড়া আরব উপসাগরীয় অঞ্চলের দেশগুলোতে প্রচুরসংখ্যক দক্ষিণ এশীয় প্রবাসী কর্মরত আছেন।

ওমান এয়ার বলেছে, তিনটি গন্তব্যে মৌসুম ভিত্তিতে পরিচালিত হবে। চাহিদা অনুযায়ী গ্রীষ্মকালে উত্তর-পূর্ব তুরস্কের কৃষ্ণসাগর উপকূলের ট্রাবজোন, শীতকালে সুইজারল্যান্ডের জুরিখ এবং মালদ্বীপের রাজধানী মালেতে যাত্রী পরিবহন করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION