1. aoxen@aoxen.net : AOXEN : AOXEN AOXEN
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
নিউইয়র্কে খোকনের মরদেহ উদ্ধার : জানাজায় মানুষের ঢল ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী অনলাইনে বিবাহ নিবন্ধনে অনিয়ম, বাল্যবিবাহ ও বহুবিবাহ কমবে : আইনমন্ত্রী শহীদ মিনার নির্মাণের কৃতিত্ব নেওয়ার প্রতিযোগিতাকে কেন্দ্র করে আটলান্টিক সিটির সামাজিক সংগঠনগুলোর মধ্যে দ্বন্ধ চরমে। হিমালয়ে ফের তুষারধস, নিখোঁজ ১৪ নেপালি রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৬ ভারতে ভারী বৃষ্টি-বন্যা-ভূমিধস, নিহত ৫৬ আটলান্টিক সিটিতে স্থাপন করা হলো স্থায়ী শহীদ মিনার ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীতে ২২৭ ভারতীয়, নিহত ৫১

গাজায় তিন ঘণ্টায় ৩২ ফিলিস্তিনি নিহত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩
  • ৬১৩ Views

সাতদিনের অস্থায়ী যুদ্ধবিরতি শেষ হওয়ার পর ফিলিস্তিনের গাজা উপত্যকায় ফের হামলা চালানো শুরু করেছে দখলদার ইসরায়েলি সেনারা। শুক্রবার (১ ডিসেম্বর) হামলা শুরুর প্রথম তিন ঘণ্টায় ৩২ ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

গত শুক্রবার চারদিনের যুদ্ধবিরতিতে পৌঁছায় হামাস ও ইসরায়েল। এরপর দুই দফা এটির মেয়াদ বাড়ানো হয়। তবে নতুন করে সময়সীমা বৃদ্ধি না হওয়ায়— এক সপ্তাহ পর আজ শুক্রবার স্থানীয় সময় সকাল ৭টায় যুদ্ধবিরতি শেষ হয়ে যায়। এরপরই দুই পক্ষের মধ্যে আবারও লড়াই শুরু হয়।

ইসরায়েল দাবি করেছে, যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার এক ঘণ্টা আগে গাজা থেকে একটি রকেট ছোড়া হয়।

তবে গাজার স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, সকাল থেকেই উত্তরাঞ্চলে গোলাগুলি এবং বিস্ফোরণের শব্দ শোনা যায়।

সাতদিন আগে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর অনেকেই ভেবেছিলেন— হামাস ও ইসরায়েল স্থায়ী যুদ্ধবিরতিতে রাজি হবে। তবে এমনটি হয়নি।

ইসরায়েল হুমকি দিয়ে আসছিল, যতদিন হামাস জিম্মিদের মুক্তি দেওয়া অব্যাহত রাখবে; ততদিন যুদ্ধবিরতি চলবে। নয়ত আগের মতো আবার তাদের হামলা শুরু হবে।

তবে আজ শুক্রবারের জন্য কোনো জিম্মির তালিকা দেয়নি হামাস। তা সত্ত্বেও আশা করা হচ্ছিল, শেষ মুহূর্তে গিয়ে হয়ত যুদ্ধবিরতির সময় বাড়বে।

নতুন করে মেয়াদ বৃদ্ধি না হওয়ায় পূর্ব ঘোষণা অনুযায়ী, গাজায় বিমান হামলা শুরু করে দখলদার ইসরায়েলি বাহিনী।

হামাস দাবি করেছে, যুদ্ধবিরতি শেষ হওয়ার পর তারা ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে লড়াইয়ে লিপ্ত হয়েছে। এছাড়া ইসরায়েলের কয়েকটি শহরে রকেট হামলা চালানোর দাবিও করেছে তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION