1. aoxen@aoxen.net : AOXEN : AOXEN AOXEN
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নিউইয়র্কে খোকনের মরদেহ উদ্ধার : জানাজায় মানুষের ঢল ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী অনলাইনে বিবাহ নিবন্ধনে অনিয়ম, বাল্যবিবাহ ও বহুবিবাহ কমবে : আইনমন্ত্রী শহীদ মিনার নির্মাণের কৃতিত্ব নেওয়ার প্রতিযোগিতাকে কেন্দ্র করে আটলান্টিক সিটির সামাজিক সংগঠনগুলোর মধ্যে দ্বন্ধ চরমে। হিমালয়ে ফের তুষারধস, নিখোঁজ ১৪ নেপালি রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৬ ভারতে ভারী বৃষ্টি-বন্যা-ভূমিধস, নিহত ৫৬ আটলান্টিক সিটিতে স্থাপন করা হলো স্থায়ী শহীদ মিনার ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীতে ২২৭ ভারতীয়, নিহত ৫১

ডলারের দাম কমল ৫০ পয়সা

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ নভেম্বর, ২০২৩
  • ৭১৮ Views

ডলারের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশন (বাফেদা) ও অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ লিমিটেড (এবিবি)। নতুন দর অনুযায়ী মার্কিন মুদ্রাটির দাম ৫০ পয়সা কমেছে।

বুধবার (২২ নভেম্বর) সন্ধ্যায় এবিবি ও বাফেদার এক বৈঠকে ডলারের দাম নিয়ে নতুন এ সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে ১১০ টাকায় ডলার ক্রয় করবে ব্যাংকগুলো। আর বিক্রি করবে ১১০ টাকা ৫০ পয়সায়। এই সিদ্ধান্ত বৃহস্পতিবার (২৩ নভেম্বর) থেকে কার্যকর হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বর্তমানে ব্যাংকগুলো রফতানির ক্ষেত্রে প্রতি ডলার বিক্রি করছে ১১০ টাকা ৫০ পয়সা। যা ৫০ পয়সা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১১০ টাকা।

একইভাবে ১১১ টাকা থেকে আমদানি বিলের ক্ষেত্রে ব্যাংকগুলো প্রতি ডলার বিক্রি করবে ১১০ টাকা ৫০ পয়সায়।

এছাড়া প্রবাসীদের আয়ের ক্ষেত্রে প্রতি ডলারে ব্যাংকগুলো পরিশোধ করবে ১১০ টাকা। তবে এর সঙ্গে যুক্ত হবে সরকারের আড়াই শতাংশ প্রণোদনা। এতে প্রবাসী আয়ের ডলারে ব্যাংকগুলো পরিশোধ করবে ১১২ টাকা ৫০ পয়সা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION