1. aoxen@aoxen.net : AOXEN : AOXEN AOXEN
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নিউইয়র্কে খোকনের মরদেহ উদ্ধার : জানাজায় মানুষের ঢল ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী অনলাইনে বিবাহ নিবন্ধনে অনিয়ম, বাল্যবিবাহ ও বহুবিবাহ কমবে : আইনমন্ত্রী শহীদ মিনার নির্মাণের কৃতিত্ব নেওয়ার প্রতিযোগিতাকে কেন্দ্র করে আটলান্টিক সিটির সামাজিক সংগঠনগুলোর মধ্যে দ্বন্ধ চরমে। হিমালয়ে ফের তুষারধস, নিখোঁজ ১৪ নেপালি রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৬ ভারতে ভারী বৃষ্টি-বন্যা-ভূমিধস, নিহত ৫৬ আটলান্টিক সিটিতে স্থাপন করা হলো স্থায়ী শহীদ মিনার ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীতে ২২৭ ভারতীয়, নিহত ৫১

গাজায় ইন্দোনেশিয়ার হাসপাতালে ইসরায়েলি হামলায় নিহত ১২

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ নভেম্বর, ২০২৩
  • ৬৩৩ Views

অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরাঞ্চলে ইন্দোনেশিয়ার পরিচালিত একটি হাসপাতালে ইসরায়েলি হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অনেকে। সোমবার ইসরায়েলি ট্যাংক থেকে ওই হাসপাতালে গোলাবষর্ণ করা হয়।

গাজায় হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি হামলায় নিহতদের মধ্যে ওই হাসপাতালে চিকিৎসাধীন রোগী আছেন। হাসপাতালের একজন কর্মীও মারা গেছেন।

হাসপাতালটিতে অবস্থানরত ফিলিস্তিনি সাংবাদিক আনাস আল-শরিফ সিএনএনকে বলেন, হাসপাতালের প্রধান ফটকের বাইরে ইসরায়েলি ট্যাংক অবস্থান করছে। এছাড়া হাসপাতালের আশপাশের অন্যান্য এলাকায়ও ইসরায়েলি সৈন্যরা অবস্থান নিয়েছেন।

তিনি বলেন, ‘‘আমরা ইন্দোনেশীয় হাসপাতালে গোলাগুলির কবলে পড়েছি। বর্তমানে আমরা হাসপাতালের ভেতরে আটকা রয়েছি।’’

ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) পররাষ্ট্র মন্ত্রণালয়ের ছোট একটি ভিডিওতে দেখা যায়, হাসপাতালে ভেতরে একজন স্বাস্থ্যকর্মী মেঝেতে পড়ে থাকা আহত এক ব্যক্তিকে সহায়তা করছেন। একই সময়ে অপর এক ব্যক্তিকে ধ্বংসস্তূপের মাঝে ডায়ালাইসিসের টিউব হাতে দেখা যায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION