1. aoxen@aoxen.net : AOXEN : AOXEN AOXEN
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নিউইয়র্কে খোকনের মরদেহ উদ্ধার : জানাজায় মানুষের ঢল ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী অনলাইনে বিবাহ নিবন্ধনে অনিয়ম, বাল্যবিবাহ ও বহুবিবাহ কমবে : আইনমন্ত্রী শহীদ মিনার নির্মাণের কৃতিত্ব নেওয়ার প্রতিযোগিতাকে কেন্দ্র করে আটলান্টিক সিটির সামাজিক সংগঠনগুলোর মধ্যে দ্বন্ধ চরমে। হিমালয়ে ফের তুষারধস, নিখোঁজ ১৪ নেপালি রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৬ ভারতে ভারী বৃষ্টি-বন্যা-ভূমিধস, নিহত ৫৬ আটলান্টিক সিটিতে স্থাপন করা হলো স্থায়ী শহীদ মিনার ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীতে ২২৭ ভারতীয়, নিহত ৫১

হরতালের আগের রাতে ৮টি যানবাহনে আগুন

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩
  • ৬০৭ Views

বিএনপির ডাকা দুই দিনের হরতালের আগের রাতে শনিবার (১৮ নভেম্বর) রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আটটি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, শনিবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে ঢাকার কাফরুলে বিহঙ্গ পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় এক কিশোরকে আটক করার কথা জানিয়েছে পুলিশ।

রাত পৌনে আটটার দিকে গুলিস্তান টোলপ্লাজার সামনে কমল পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, রাত ৯টায় চট্টগ্রামের বহদ্দারহাটে একটি বাসে, পৌনে ১০টায় জয়পুরহাটে একটি পিকআপ ভ্যানে, রাত সাড়ে ১০টার দিকে নেত্রকোনার কেন্দুয়ায় আরেকটি পিকআপ ভ্যানে, রাত সাড়ে ১১টায় কুমিল্লায় একটি বাসে, রাত পৌনে ১২টার দিকে ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালের সামনে আরেকটি বাসে আগুন দেওয়া হয়।

এ ছাড়া গত রাত ১২টার দিকে মিরপুরের কালশীতে আরেকটি বাসে দুর্বৃত্তরা আগুন দেয় বলে ফায়ার সার্ভিস জানায়।

এ নিয়ে গত ২৮ অক্টোবর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত মোট ১৩৩টি যানবাহনে (ট্রেন ছাড়া) আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এর মধ্যে রাজধানীতে আগুন দেওয়া হয়েছে ৮৭টি যানবাহনে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION