1. aoxen@aoxen.net : AOXEN : AOXEN AOXEN
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নিউইয়র্কে খোকনের মরদেহ উদ্ধার : জানাজায় মানুষের ঢল ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী অনলাইনে বিবাহ নিবন্ধনে অনিয়ম, বাল্যবিবাহ ও বহুবিবাহ কমবে : আইনমন্ত্রী শহীদ মিনার নির্মাণের কৃতিত্ব নেওয়ার প্রতিযোগিতাকে কেন্দ্র করে আটলান্টিক সিটির সামাজিক সংগঠনগুলোর মধ্যে দ্বন্ধ চরমে। হিমালয়ে ফের তুষারধস, নিখোঁজ ১৪ নেপালি রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৬ ভারতে ভারী বৃষ্টি-বন্যা-ভূমিধস, নিহত ৫৬ আটলান্টিক সিটিতে স্থাপন করা হলো স্থায়ী শহীদ মিনার ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীতে ২২৭ ভারতীয়, নিহত ৫১

ঘূর্ণিঝড় মিধিলির কবলে পড়ে দুই ট্রলার ডুবি, নিখোঁজ ৩৭ জেলে

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩
  • ৬১৭ Views

বঙ্গোপসাগরের হেলার নামক স্থানে ঘূর্ণিঝড় মিধিলির কবলে পড়ে এফবি নীল সাগরসহ দু’টি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে।

শুক্রবার ঘূর্ণিঝড় মিধিলির ঘটনায় এ পর্যন্ত ৩৭ জেলে নিখোঁজ রয়েছে।

ফিশিং ট্রলার শ্রমিক ইউনিয়ন সভাপতি আ. মান্নান মাঝি বাংলাদেশ প্রতিদিনকে জানান, ঝড়ের কবলে পড়ে এফবি নীল সাগর ডুবে যায়। পরে জেলেদের অপর একটি ট্রলার গিয়ে উদ্ধার করে।

শুক্রবার সন্ধ্যায় ১২ জেলে পাথরঘাটায় ফিরে এসেছে। অপর ট্রলারটির নাম জানা যায়নি, তবে ট্রলারের মালিক পাথরঘাটার হাজীরখাল এলাকার রহিম খলিফা বলে জানা গেছে। এই ট্রলারের মাঝিসহ ও ১১ জেলের মধ্য মাঝি কালু ও জেলে নাদিমসহ ৪ জনকে শনিবার সকাল সাড়ে ৮টার দিকে অন্য ট্রলার উদ্ধার করে কলাপাড়ার মহিপুর নিয়ে আসে।

তিনি আরও জানান, শনিবার বেলা ১২টা পর্যন্ত পাথরঘাটার আনোয়ার হোসেনের মালিকানাধীন এফবি জাকিয়ার ১২ জেলে এবং রফিকুল ইসলামের এফবি এলাহি ভরসার ১৭ জেলে ও রহিম খলিফার ট্রলারের ৮ জেলেসহ মোট ৩৭ জেলে নিখোঁজ রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION