1. aoxen@aoxen.net : AOXEN : AOXEN AOXEN
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নিউইয়র্কে খোকনের মরদেহ উদ্ধার : জানাজায় মানুষের ঢল ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী অনলাইনে বিবাহ নিবন্ধনে অনিয়ম, বাল্যবিবাহ ও বহুবিবাহ কমবে : আইনমন্ত্রী শহীদ মিনার নির্মাণের কৃতিত্ব নেওয়ার প্রতিযোগিতাকে কেন্দ্র করে আটলান্টিক সিটির সামাজিক সংগঠনগুলোর মধ্যে দ্বন্ধ চরমে। হিমালয়ে ফের তুষারধস, নিখোঁজ ১৪ নেপালি রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৬ ভারতে ভারী বৃষ্টি-বন্যা-ভূমিধস, নিহত ৫৬ আটলান্টিক সিটিতে স্থাপন করা হলো স্থায়ী শহীদ মিনার ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীতে ২২৭ ভারতীয়, নিহত ৫১

সন্ধ্যার পর রাজধানীতে ৩ বাসে আগুন

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
  • ৬০৯ Views

বিএনপি-জামায়াতের ডাকা তৃতীয় দফার অবরোধের প্রথম দিন বুধবার সন্ধ্যার পর অল্প সময়ের ব্যবধানে রাজধানীতে পরপর তিনটি বাসে আগুন দেওয়া হয়েছে। এসব ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, অবরোধের সমর্থনে এভাবে একের পর এক বাসে অগ্নিসংযোগ করা হচ্ছে।

বুধবার (৮ নভেম্বর) রাত ৯টা ২৫ মিনিটে রাজধানীর জিগাতলায় রমজান পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান বলেন, আজ রাত ৯টা ২৫ মিনিটের দিকে জিগাতলা বাস স্ট্যান্ডে একটি বাসে আগুন লাগার তথ্য আসে। আমরা ঘটনাস্থলে দুটি ইউনিট পাঠিয়েছি। এ ঘটনায় কেউ হতাহত হয়েছে কি না তা প্রাথমিকভাবে জানা যায়নি।

এর আগে রাত ৮টার দিকে বনানীর কাকলী পুলিশ ফাঁড়ির সামনে আকাশ পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে কুর্মিটোলা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। তবে ফায়ার সার্ভিস যাওয়ার আগেই বাসটির আগুন নিভে যায়।

এছাড়া সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে পুরান ঢাকার তাঁতি বাজার মোড়ে আকাশ পরিবহনের আরেকটি বাসে আগুন দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

উল্লেখ্য, সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ে বিএনপির তৃতীয় দফায় দেশব্যাপী ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি বুধবার সকাল ৬টা থেকে শুরু হয়। যা চলবে শুক্রবার (১০ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত। দলটির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা সমমনা অন্য বিরোধী দলগুলোও এ কর্মসূচি পালন করবে। গত সোমবার (৬ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION