1. aoxen@aoxen.net : AOXEN : AOXEN AOXEN
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নিউইয়র্কে খোকনের মরদেহ উদ্ধার : জানাজায় মানুষের ঢল ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী অনলাইনে বিবাহ নিবন্ধনে অনিয়ম, বাল্যবিবাহ ও বহুবিবাহ কমবে : আইনমন্ত্রী শহীদ মিনার নির্মাণের কৃতিত্ব নেওয়ার প্রতিযোগিতাকে কেন্দ্র করে আটলান্টিক সিটির সামাজিক সংগঠনগুলোর মধ্যে দ্বন্ধ চরমে। হিমালয়ে ফের তুষারধস, নিখোঁজ ১৪ নেপালি রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৬ ভারতে ভারী বৃষ্টি-বন্যা-ভূমিধস, নিহত ৫৬ আটলান্টিক সিটিতে স্থাপন করা হলো স্থায়ী শহীদ মিনার ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীতে ২২৭ ভারতীয়, নিহত ৫১

গাজীপুরে আরও একটি বাসে আগুন দিল দুর্বৃত্তরা

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩
  • ৫৯২ Views

গাজীপুরের শ্রীপুর উপজেলায় ঢাকা-ময়মনসিংহ সড়কের মাস্টার বাড়ি এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রাজা-বাদশা পরিবহণ নামের ওই বাসটি কাউন্টারে দাঁড়িয়ে থাকা অবস্থায় পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসটির ৭-৮টি সিট পুড়ে যায়।

সোমবার (৩০ অক্টোবর) রাত ৮টার দিকে জেলার মাস্টার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত কারোর হতাহতের খবর পাওয়া যায় নি।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।

স্থানীয় ও রাজা-বাদশা কাউন্টার সূত্রে জানা যায়, ময়মনসিংহের স্কয়ার মাস্টারবাড়ি এলাকা থেকে প্রতিদিনই রাজা বাদশা পরিবহনের বাস পাবনার উদ্দেশ্য চলাচল করে। প্রতিদিনের মত সন্ধ্যা ৭টায় স্কয়ার মাস্টারবাড়ি এলাকা থেকে ১১ জন যাত্রী নিয়ে বাসটি পাবনার উদ্দেশ্য রওনা দেয় এবং সন্ধ্যা সাড়ে ৭টায় গড়গড়িয়া মাস্টার বাড়ি কাউন্টারে এসে পৌঁছায়। সেখান থেকে যাত্রী নেওয়ার সময় পৌনে আটটার দিকে মোটরসাইকেলে করে দুজন ব্যক্তি এসে বাসের পেছনের অংশে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত চলে যায়। পরে জানালার গ্লাস ভেঙে আগুন নেভানো হয়। ততক্ষণে আগুনে ৭ থেকে ৮টি সিট ও ছাদের অংশ পুড়ে যায়। আগুন দেওয়ার সঙ্গে সঙ্গে বাসে থাকা ১১ জন যাত্রী দ্রুত নেমে পড়ায় কোন ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।

মাওনা হাইওয়ে থানার ট্রাফিক ইন্সপেক্টর আনোয়ার হোসেন জানান, বাসে আগুন দেওয়ার ঘটনা শোনার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়।

গাজীপুর হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) মাসুম সরদার জানান, এর সাথে কে বা কারা জড়িত সেটা এখনও জানা যায় নি। তবে বিষয়টি খোঁজ নিয়ে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION