1. aoxen@aoxen.net : AOXEN : AOXEN AOXEN
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নিউইয়র্কে খোকনের মরদেহ উদ্ধার : জানাজায় মানুষের ঢল ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী অনলাইনে বিবাহ নিবন্ধনে অনিয়ম, বাল্যবিবাহ ও বহুবিবাহ কমবে : আইনমন্ত্রী শহীদ মিনার নির্মাণের কৃতিত্ব নেওয়ার প্রতিযোগিতাকে কেন্দ্র করে আটলান্টিক সিটির সামাজিক সংগঠনগুলোর মধ্যে দ্বন্ধ চরমে। হিমালয়ে ফের তুষারধস, নিখোঁজ ১৪ নেপালি রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৬ ভারতে ভারী বৃষ্টি-বন্যা-ভূমিধস, নিহত ৫৬ আটলান্টিক সিটিতে স্থাপন করা হলো স্থায়ী শহীদ মিনার ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীতে ২২৭ ভারতীয়, নিহত ৫১

খাজা টাওয়ারের আগুন: বিঘ্নিত হতে পারে সারাদেশের ইন্টারনেট

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩
  • ৬০৫ Views

রাজধানীর মহাখালীর আমতলীতে খাজা টাওয়ারের আগুনের ঘটনায় সারাদেশে ইন্টারনেট সেবা বিঘ্নিত ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ভবনটির দায়িত্বরত ট্রান্সমিশন ও পাওয়ার ম্যানেজমেন্ট বিভাগের ডেপুটি জেনারেল ম্যানেজার ইঞ্জিনিয়ার হাসিবুল ইসলাম।

তিনি বলেন, এই প্রতিষ্ঠানের প্রতিটি ফ্লরে দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের সার্ভার রয়েছে। এমন কী গুগল, ফেসবুকসহ আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানের ক্যাশ সার্ভার রয়েছে।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) রাত ১০ টার দিকে ভবনের সামনে দাঁড়িয়ে ইঞ্জিনিয়ার হাসিবুল বার্তা২৪.কমকে বলেন, এই ভবনে বাংলাদেশের প্রযুক্তি ও টেলি কমিউনিকেশন খাতের সবচেয়ে বড় যত প্রতিষ্ঠান রয়েছে সবার অফিস ও সার্ভার রয়েছে। এরমধ্যেই অন্যতম হলো আর্থ ওয়ে কমিউনিকেশন, ঢাকা গ্লো ডাটা সেন্টার, রেস অনলাইন লিমিটেড, অরবিট ইন্টারনেট, ম্যাক্স হাব, লেভেল থ্রি, লিংক থ্রি টেকনোলজিস্ট, আইসিএক্স ফোরাম, সামিট কমিনিউকেশন, ফাইবার এট হোম, বাহন।

এছাড়াও গুগল, ফেসবুকের ক্যাশ সার্ভার এই ভবনে রয়েছে। এগুলো সচল না করা পর্যন্ত সারাদেশে ইন্টারনেট সেবা বিঘ্নিত হবে।

সচল হতে কত সময় লাগতে পারে জানতে চাইলে তিনি বলেন, ফায়ার সার্ভিস ক্লিয়ারেন্স দিলেই আমরা দুই ঘণ্টার মধ্যে আবার সচল করতে পারব। কিন্তু যদি আগুনে পুড়ে যায় তখন আর সম্ভব না। কারণ এই সকল যন্ত্রপাতি দেশে পাওয়া যায় না। তখন আরও সময় লাগবে। তবে সকল প্রতিষ্ঠানের বিকল্প চিন্তা ভাবনা রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION