1. aoxen@aoxen.net : AOXEN : AOXEN AOXEN
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
ঘূর্ণিঝড় ‘আকভান’: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বৃদ্ধির আহ্বান ড. তিতুমীরের ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী একনেক সভায় ১৩ প্রকল্পের অনুমোদন ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬৬ জন ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ : মজুরি বোর্ড শ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদের দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর শ্রমিক আন্দোলনের প্রভাবে শেয়ারবাজারে বড় দরপতন ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৩

হামাসের নতুন অস্ত্রের ভয়ে গাজায় ঢুকছে না ইসরায়েলের সেনাবাহিনী

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩
  • ৬১০ Views

টানা ১৮ দিন ধরে ধারাবাহিকভাবে ক্ষেপণাস্ত্র এবং বিমান হামলা চালালেও এখনও পর্যন্ত গাজা ভূখণ্ডে ঢুকে স্থল অভিযান চালায়নি ইসরায়েলের সেনাবাহিনী।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে প্রতিরক্ষা বিশেষজ্ঞদের একাংশের ধারণা, বিশ্বখ্যাত মেরকাভা মার্ক-৪ ট্যাংক রুখতে হামাসের নতুন অস্ত্রের ভয়েই বুঝে শুনে গাজায় পা ফেলতে চাইছে তেল-আবিব।

গত সপ্তাহেই হামাসের পক্ষ থেকে ওই নতুন অস্ত্রের কার্যকারিতা প্রকাশ্যে আনা হয়েছিল একটি ভিডিওর মাধ্যমে।

ওই ভিডিওতে দেখা যায়, সাধারণ একটি হেক্সাড্রোনে ঝোলানো হয়েছে রুশ আরপিজি-৭ (এক ধরনের রকেট লঞ্চার)-এ ব্যবহারযোগ্য একটি রকেট। এরপর উড়ন্ত ওই ড্রোন একটি মেরকাভা ট্যাংকের উপরে উড়ে গিয়ে নিখুঁত লক্ষ্যে তার উপর রকেটটি নিক্ষেপ করছে।

আর সেই রকেটের অভিঘাতে চুরমার হয়ে যাচ্ছে ইসরায়েল ‘মেন ব্যাটল ট্যাংকের’ উপরের অংশ।

হামাসের মাত্র কয়েকশো ডলারের ওই অস্ত্রের আঘাতে প্রায় ১ কোটি ডলারের মেরকাভা মার্ক-৪ ট্যাংকের ওই পরিণতি চমকে দিয়েছে অনেককেই।

হামাসের তৈরি ভূগর্ভস্থ সুড়ঙ্গের জালের পাশাপাশি, গাজায় ঢুকে ইসরায়েল সেনাবাহিনী স্থলপথে অভিযান শুরু না হওয়ার কারণ হিসাবে সামরিক বিশেষজ্ঞদের একাংশের আলোচনায় তাই উঠে আসছে ড্রোনবাহিত ওই রকেটের প্রসঙ্গও।

তারা বলছেন, অত্যন্ত সস্তার ওই ড্রোন নিচু দিয়ে উড়তে সক্ষম। ফলে, ইসরায়েলি রাডারের নজরদারি এড়িয়ে হামাস যোদ্ধারা অনায়াসেই ঘায়েল করতে পারবে ইসরায়েলের অগ্রবর্তী ট্যাংক বহরকে।

বিপুল সামরিক শক্তি থাকা সত্ত্বেও তাই হামাসের ডেরায় ঢুকে অভিযান চালাতে ইসরায়েলি সেনাবাহিনী দ্বিধায় রয়েছে বলে মনে করছেন তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION