1. aoxen@aoxen.net : AOXEN : AOXEN AOXEN
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
ঘূর্ণিঝড় ‘আকভান’: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বৃদ্ধির আহ্বান ড. তিতুমীরের ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী একনেক সভায় ১৩ প্রকল্পের অনুমোদন ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬৬ জন ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ : মজুরি বোর্ড শ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদের দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর শ্রমিক আন্দোলনের প্রভাবে শেয়ারবাজারে বড় দরপতন ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৩

নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে, নাম হবে ‘হামুন’

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
  • ৬৫৩ Views

ঢাকা অফিস: অক্টোবর মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এ মাসে বঙ্গোপসাগরে এক থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। যার মধ্যে একটি নিম্নচাপ হয়ে পরে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

রোববার (২২ অক্টোবর) আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, ইতোমধ্যে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। যেটি ইতোমধ্যে নিম্নচাপেও পরিণত হয়েছে। এজন্য দেশের সমুদ্র বন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, আবহাওয়া বিষয়ক ওয়েবসাইট ‘আবহাওয়া’য় কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের গবেষক মোস্তফা কামাল পলাশ বঙ্গোপসাগরে নিম্নচাপ সংক্রান্ত ৫ নম্বর আপডেটে জানিয়েছেন, গভীর নিম্নচাপটি যদি ঘূর্ণিঝড়ে পরিণত হয় তাহলে এর নাম হবে ‘হামুন’। এটি আগামী বুধবার (২৫ অক্টোবর) দুপুরের পর থেকে বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুরের মধ্যে সরাসরি বাংলাদেশের খুলনা ও চট্টগ্রাম বিভাগের মাঝামাঝি এলাকার উপকূলের ওপর দিয়ে স্থলভাগ অতিক্রম করার সম্ভাবনা রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION