1. aoxen@aoxen.net : AOXEN : AOXEN AOXEN
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নিউইয়র্কে খোকনের মরদেহ উদ্ধার : জানাজায় মানুষের ঢল ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী অনলাইনে বিবাহ নিবন্ধনে অনিয়ম, বাল্যবিবাহ ও বহুবিবাহ কমবে : আইনমন্ত্রী শহীদ মিনার নির্মাণের কৃতিত্ব নেওয়ার প্রতিযোগিতাকে কেন্দ্র করে আটলান্টিক সিটির সামাজিক সংগঠনগুলোর মধ্যে দ্বন্ধ চরমে। হিমালয়ে ফের তুষারধস, নিখোঁজ ১৪ নেপালি রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৬ ভারতে ভারী বৃষ্টি-বন্যা-ভূমিধস, নিহত ৫৬ আটলান্টিক সিটিতে স্থাপন করা হলো স্থায়ী শহীদ মিনার ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীতে ২২৭ ভারতীয়, নিহত ৫১

বঙ্গবন্ধুর কাঙ্ক্ষিত বৈষম্যমুক্ত দেশ গড়েছেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩
  • ৬৩০ Views

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বৈষম্যমুক্ত দেশ গড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ধর্ম পরিচয় নয়, বরং মেধা, যোগ্যতা আর দক্ষতায় এখন দেশে কর্মসংস্থান হয়।

শুক্রবার (২০ অক্টোবর) নাটোরের সিংড়া উপজেলা পরিষদ হলরুমে দুর্গাপূজা উপলক্ষ্যে উপজেলার ৯৫টি মন্দির ও পূজা মণ্ডপের অনুকূলে জিআর চালের বরাদ্দপত্র এবং ব্যক্তিগত উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

পলক বলেন, মহান স্বাধীনতা যুদ্ধ এবং ভাষা আন্দোলনসহ দেশের সব অধিকার রক্ষার আন্দোলনে মুসলিমের পাশাপাশি সনাতন ধর্মাবলম্বীরা জীবন দিয়েছেন। স্বাধীনতার পরে রচিত সংবিধানে বঙ্গবন্ধু সব ধর্মের মানুষের অধিকারকে সুরক্ষিত করেছেন। বঙ্গবন্ধু সংবিধানে ধর্মনিরপেক্ষতার নীতি সন্নিবেশিত করেছেন। ধর্মনিরপেক্ষতার অর্থ ধর্মহীনতা নয়, বরং ধর্ম যার যার রাষ্ট্র সবার। ৭৫ এর পরে সনাতন ধর্মাবলম্বীদের ওপর অকথ্য নির্যাতন করা হয়েছে। আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় এসে এই অত্যাচার-নির্যাতন বন্ধ করেছে।

তিনি বলেন, বিগত দিনের মতো দেশের সূবর্ণ সময়ে ষড়যন্ত্রের কালো মেঘ এখন আমাদের দেশে। ষড়যন্ত্রকারীরা দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত এবং দেশকে অস্থিতিশীল করতে চায়। ধর্মকে ব্যবহার করে বিশৃঙ্খলার মাধ্যমে উন্নয়নকে ব্যাহত করতে চায়। অপপ্রচার, উসকানি আর ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ দৃষ্টি রাখতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূজা উদযাপন পরিষদ সিংড়া উপজেলা শাখার সভাপতি চান মোহন হালদার। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা খাতুন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল আমিন ও হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ নাটোর জেলা শাখার সাধারণ সম্পাদক সুব্রত সরকার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION