1. aoxen@aoxen.net : AOXEN : AOXEN AOXEN
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২২ মে ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচ বছরে ৫ লাখ শূন্য পদে নিয়োগ দেবে সরকার: তথ্যমন্ত্রী সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নেবে দুবাই হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় মাস্টার্স অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব ইউএসএর সাধারণ সভা অনুষ্ঠিত। বেঙ্গল ক্লাব এবং প্রথম আলোর উদ্যোগে আটলান্টিক সিটিতে সেমিনার এবং আলোচনা সভা অনুষ্ঠিত লবণচাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত উচ্চশিক্ষা বিষয়ক জাতীয় কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর টানা এক সপ্তাহ লোডশেডিংমুক্ত দেশ

নির্বাচন অফিসগুলোতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়ার নির্দেশ ইসি’র

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
  • ৪৬৬ Views

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশের সকল মাঠ পর্যায়ের নির্বাচন অফিসগুলোতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য বিদ্যুৎ বিভাগকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসির সূত্রগুলো জানিয়েছে, সম্প্রতি কমিশনের মাসিক সাধারণ সভায় বিদ্যুত বিভ্রাটের কারণে ভোটার তালিকা চুড়ান্ত করার কাজে ব্যাঘাত ঘটায় বিষয়টি ওঠে আসে। এরপর এমন সিদ্ধান্ত বিদ্যুৎ বিভাগকে জানানো হয়।

মাসিক সমন্বয় সভার কার্যবিবরণীতে বলা হয়েছে, উপজেলাভিত্তিক ভোটার তালিকার পিডিএফ কপি ডাউনলোড করতে গেলে ৩/৪ ঘণ্টা সময়ের প্রয়োজন হয়। এ সময়ে বিদ্যুৎ চলে গেলে পুনরায় প্রথম থেকে ডাউনলোড করতে হয়। এতে অনেক সময়ের অপচয় হয় এবং ভোটার তালিকা মুদ্রণে সমস্যার সৃষ্টি হয়। এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য মাঠ কর্মকর্তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অনুরোধ জানান।

এর পরিপ্রেক্ষিতে ইসি সচিব মোঃ জাহাংগীর আলম মাঠ পর্যায়ের নির্বাচন অফিসসমূহে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে বিদ্যুৎ বিভাগের সচিবকে পত্র পাঠাতে নির্দেশনা দেন।

সেই নির্দেশনার বাস্তবায়নের অংশ হিসেবে ইসির সাধারণ সেবা শাখার উপ সচিব রাশেদুল ইসলাম সম্প্রতি নির্দেশনাটি পাঠিয়েছেন।

বিদুৎ বিভাগে সিনিয়র সচিবকে পাঠানো নির্দেশনায় বলা হয়েছে, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের যাবতীয় প্রস্তুতি শুরু হয়েছে। নির্বাচনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠ পর্যায়ের আঞ্চলিক নির্বাচন অফিস, জেলা নির্বাচন অফিস এবং উপজেলা/থানা নির্বাচন অফিসসমূহে ভোটার তালিকা প্রস্তুতকরণসহ নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্য গুরুত্বপূর্ণ কার্যক্রম সম্পন্নের লক্ষ্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা প্রয়োজন।

এই অবস্থায়, নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠ পর্যায়ের আঞ্চলিক নির্বাচন অফিস, জেলা নির্বাচন অফিস এবং উপজেলা/থানা নির্বাচন অফিসসমূহে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দিয়েছে ইসি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION