1. aoxen@aoxen.net : AOXEN : AOXEN AOXEN
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২২ মে ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচ বছরে ৫ লাখ শূন্য পদে নিয়োগ দেবে সরকার: তথ্যমন্ত্রী সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নেবে দুবাই হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় মাস্টার্স অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব ইউএসএর সাধারণ সভা অনুষ্ঠিত। বেঙ্গল ক্লাব এবং প্রথম আলোর উদ্যোগে আটলান্টিক সিটিতে সেমিনার এবং আলোচনা সভা অনুষ্ঠিত লবণচাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত উচ্চশিক্ষা বিষয়ক জাতীয় কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর টানা এক সপ্তাহ লোডশেডিংমুক্ত দেশ

নিউজিল্যান্ডের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩
  • ৫৬২ Views

সেই চিরচেনা ব্যাটিং বাংলাদেশের। ব্যর্থ ওপেনিং, ব্যর্থ টপ অর্ডার। বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে আরও একবার ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। মাঝে মুশফিকুর রহিম ও সাকিব আল হাসানের ব্যাটে ঘুরে দাঁড়ায় টাইগাররা।

শুক্রবার (১৩ অক্টোবর) চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় নিউজিল্যান্ড। প্রথমে ব্যাট করে মুশফিকের ফিফটিতে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে রান ২৪৫ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।

টস হেরে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম বল ফেস করেন লিটন দাস। ট্রেন্ট বোল্টের লেগ সাইডের উপরে করা বল ফ্লিক করেন। ফাইন লেগে দাঁড়িয়ে থাকা ম্যাট হেনরি কাছে ধরা পড়েন তিনি। রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যেতে হয় এই ব্যাটারকে।

লিটনের পর ক্রিজে এসেছেন মেহেদি হাসান মিরাজ। তাকে সঙ্গে নিয়ে শুরুর এই ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করছেন তানজিদ হাসান তামিম। তবে দলীয় ৪০ রানে ১৭ বলে ১৬ রান করে আউট হন হন তামিম।

এরপর দলীয় ৫৬ রানে মিরাজ ও নাজমুল হাসান শান্তকে হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। মিরাজ ৪৬ বলে ৩০ ও শান্ত ৮ বলে ৭ রান করে আউট হন। এরপর সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম মিলে বিপর্যয় সামাল দেন। সাবলীল ব্যাটিংয়ে ৫২ বলে অর্ধশতক পূরণ করেন মুশফিক। আর তাকে যোগ্য সঙ্গ দিতে থাকেন সাকিব।

তবে দলীয় ১৫২ রানে ৫১ বলে ৪০ রান করে আউট হন সাকিব। তার বিদায়ের পর দলীয় ১৭৫ ও ১৮০ রানে জোড়া উইকেট হারায় বাংলাদেশ। ৭৫ বলে ৬৬ রান করে মুশফিক ও ২৫ বলে ১৩ রান করে তাওহিদ হৃদয় সাজঘরে ফিরে যান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION