1. aoxen@aoxen.net : AOXEN : AOXEN AOXEN
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী অনলাইনে বিবাহ নিবন্ধনে অনিয়ম, বাল্যবিবাহ ও বহুবিবাহ কমবে : আইনমন্ত্রী শহীদ মিনার নির্মাণের কৃতিত্ব নেওয়ার প্রতিযোগিতাকে কেন্দ্র করে আটলান্টিক সিটির সামাজিক সংগঠনগুলোর মধ্যে দ্বন্ধ চরমে। হিমালয়ে ফের তুষারধস, নিখোঁজ ১৪ নেপালি রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৬ ভারতে ভারী বৃষ্টি-বন্যা-ভূমিধস, নিহত ৫৬ আটলান্টিক সিটিতে স্থাপন করা হলো স্থায়ী শহীদ মিনার ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীতে ২২৭ ভারতীয়, নিহত ৫১ দেশে ফিরল লিবিয়ায় বন্দি ১৭৪ বাংলাদেশি

অক্টোবরে নিউইয়র্কে আন্তর্জাতিক বাংলা বইমেলা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
  • ৮০৪ Views

আগামী ১৩ নভেম্বর কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৫তম জন্মবার্ষিকী। এই দিনটিকে সামনে রেখে ৭ ও ৮ অক্টোবর (শনি ও রোববার) দুই দিনব্যাপী ‘হুমায়ূন আহমেদ সম্মেলন ও আন্তর্জাতিক বাংলা বইমেলা’ অনুষ্ঠিত হবে নিউইয়র্কে।

অনুষ্ঠানের আয়োজক শোটাইম মিউজিক। ব্যবস্থাপনায় বাংলাদেশ রাইটার্স ক্লাব, যুক্তরাষ্ট্র। সহযোগিতায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি। গত ২৮ আগস্ট নিউইয়র্কের লং আইল্যান্ড সিটিতে আয়োজকদের পক্ষ থেকে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।

গত পাঁচ বছর ধরে নিউইয়র্কে অনুষ্ঠিত হচ্ছে ‘হুমায়ূন আহমেদ সম্মেলন ও আন্তর্জাতিক বাংলা বইমেলা’। তবে এবার এ আয়োজনটির আঙ্গিক পরিবর্তন হচ্ছে। আগে এখানে শুধু হুমায়ূন আহমেদের বই প্রদর্শিত ও বিক্রি হতো। কিন্তু এবার প্রবাসী লেখকসহ বাংলা সাহিত্যের স্বনামধন্য সব লেখকের বই থাকবে। আয়োজকদের আশা, এবারের মেলায় বাংলাদেশ থেকে ১০-১২টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নেবে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, একটি বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে ৭ অক্টোবর এই আয়োজনটির সূচনা ঘটবে। সন্ধ্যায় প্রতিদিন থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। থাকবে নতুন বইয়ের মোড়ক উন্মোচন ও আলোচনা। হুমায়ূন আহমেদের চলচ্চিত্রও প্রদর্শিত হবে। এ ছাড়া দুদিনে চারটি সেমিনার অনুষ্ঠিত হবে। সংগীত পরিবেশন করবেন বাংলাদেশ থেকে আমন্ত্রিত ও প্রবাসী শিল্পীরা।

জানা গেছে, দুই দিনব্যাপী এই ‘হুমায়ূন আহমেদ সম্মেলন ও আন্তর্জাতিক বাংলা বইমেলায়’ অংশগ্রহণ করবেন বাংলাদেশ, যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শিল্প-সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনেরা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শোটাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম, হুমায়ূন আহমেদ সম্মেলন ও আন্তর্জাতিক বাংলা বইমেলার আহ্বায়ক কবি মিশুক সেলিম, সাহিত্য একাডেমি নিউইয়র্কের প্রেসিডেন্ট মোশারফ হোসাইন, নিউইয়র্ক বাংলা ডট কম-এর সম্পাদক আকবর হায়দার কিরণ এবং লেখক-সাংবাদিক শিব্বীর আহমেদ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION