1. aoxen@aoxen.net : AOXEN : AOXEN AOXEN
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
নিউইয়র্কে খোকনের মরদেহ উদ্ধার : জানাজায় মানুষের ঢল ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী অনলাইনে বিবাহ নিবন্ধনে অনিয়ম, বাল্যবিবাহ ও বহুবিবাহ কমবে : আইনমন্ত্রী শহীদ মিনার নির্মাণের কৃতিত্ব নেওয়ার প্রতিযোগিতাকে কেন্দ্র করে আটলান্টিক সিটির সামাজিক সংগঠনগুলোর মধ্যে দ্বন্ধ চরমে। হিমালয়ে ফের তুষারধস, নিখোঁজ ১৪ নেপালি রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৬ ভারতে ভারী বৃষ্টি-বন্যা-ভূমিধস, নিহত ৫৬ আটলান্টিক সিটিতে স্থাপন করা হলো স্থায়ী শহীদ মিনার ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীতে ২২৭ ভারতীয়, নিহত ৫১

এআইইউবিতে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে উদ্যোগ’ নিয়ে সেমিনার

Reporter Name
  • Update Time : রবিবার, ১ অক্টোবর, ২০২৩
  • ৬৯৪ Views

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের (এআইইউবি) ব্যবসায় প্রশাসন অনুষদের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ সরকারের উদ্যোগ’ নিয়ে সেমিনারের আয়োজন করা হয়। 

এআইইউবির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা. আনোয়ারুল আবেদীনের সম্মানে রোববার (১ অক্টোবর) ডা. আনোয়ারুল আবেদীন লেকচার সিরিজ-এ সেমিনারটির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম।

সেমিনারে মন্ত্রী তার বক্তব্যে, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ সরকারের বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা করেন। স্বাগত বক্তব্য রাখেন এআইইউবির ট্রাস্টি বোর্ডের সদস্য ড. কারমেন জিটা লামাগনা। পরে আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে একটি গোলটেবিল আলোচনার আয়োজন করা হয়। আলোচনায় অংশগ্রহণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর সাবেক পরিচালক এবং বাংলালিংকের উপদেষ্টা ড. সৈয়দ ফারহাত আনোয়ার, বাংলালিংকের চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার (সিসিআরএও) তৈমুর রহমান; জয়তুন বিজনেস কনসালটেন্ট এবং ওঙ্কুর ডিজিটাল লিমিটেডের চেয়ারম্যান আফরান আলী এবং এআইইউবির প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আব্দুর রহমান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION