1. aoxen@aoxen.net : AOXEN : AOXEN AOXEN
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:১১ অপরাহ্ন

ইংল্যান্ডের বিপক্ষে লিটন-তামিমের খেলা অনিশ্চিত

Reporter Name
  • Update Time : রবিবার, ১ অক্টোবর, ২০২৩
  • ৫৭২ Views

বিশ্বকাপে প্রথম প্রস্তুতি শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে আগামীকাল ইংল্যান্ডের মুখোমুখি হবে লাল-সবুজের প্রতিনিধিরা। তবে টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে, এই ম্যাচে বিশ্রামে থাকতে পারেন শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের দুই নায়ক লিটন দাস এবং তানজিদ হাসান তামিম।

শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ঘামে শরীর থেকে অতিরিক্ত পানি ঝরে যাওয়ায় তানজিদ ও লিটনের ‘মাসল ক্র্যাম্প’ বা পেশিতে টান পড়েছিল। তাই গুরুত্বপূর্ণ দুই ব্যাটারের উপর ধকল কমাতে তাদের ইংল্যান্ডের বিপক্ষে বিশ্রাম দেয়ার কথা ভাবছে টিম ম্যানেজমেন্ট।

এদিকে প্রথম প্রস্তুতি ম্যাচের আগের দিন অনুশীলনে ফুটবল খেলতে গিয়ে গোড়ালিতে চোট পান অধিনায়ক সাকিব আল হাসান। যে কারণে শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মাঠে নামা হয়নি তার। ইংল্যান্ডের বিপক্ষেও তার খেলার সম্ভাবনা নেই।

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস অবশ্য গণমাধ্যমকে জানান, ‘আগে থেকেই সাকিবের প্রস্তুতি ম্যাচে না খেলার সিদ্ধান্ত ছিল।’

আগামী ৭ অক্টোবর বিশ্বকাপের মূল আসরে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচে সাকিবের খেলা নিয়ে কোনো সংশয় নেই বলেও জানা এই বিসিবি কর্তা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION