1. aoxen@aoxen.net : AOXEN : AOXEN AOXEN
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নিউইয়র্কে খোকনের মরদেহ উদ্ধার : জানাজায় মানুষের ঢল ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী অনলাইনে বিবাহ নিবন্ধনে অনিয়ম, বাল্যবিবাহ ও বহুবিবাহ কমবে : আইনমন্ত্রী শহীদ মিনার নির্মাণের কৃতিত্ব নেওয়ার প্রতিযোগিতাকে কেন্দ্র করে আটলান্টিক সিটির সামাজিক সংগঠনগুলোর মধ্যে দ্বন্ধ চরমে। হিমালয়ে ফের তুষারধস, নিখোঁজ ১৪ নেপালি রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৬ ভারতে ভারী বৃষ্টি-বন্যা-ভূমিধস, নিহত ৫৬ আটলান্টিক সিটিতে স্থাপন করা হলো স্থায়ী শহীদ মিনার ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীতে ২২৭ ভারতীয়, নিহত ৫১

মহাখালীতে ট্রেনের ধাক্কায় ৩ পথশিশুর মৃত্যু

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫৮২ Views

রাজধানীর মহাখালীতে ট্রেনের ধাক্কায় তিন পথশিশুর মৃত্যু হয়েছে। তাদের বয়স ১২ থেকে ১৩ বছরের মধ্যে হবে বলে জানা গেছে।

শনিবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যার পর সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সুনীল চন্দ্র সূত্রধর।

তিনি বলেন, তিন পথশিশু রেললাইন দিয়ে হাঁটছিল। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনের ধাক্কায় তাদের মৃত্যু হয়েছে।

জানা যায়, ঢাকা থেকে ছেড়ে যাওয়া দেওয়ানগঞ্জগামী একটি ট্রেন ভোর ছয়টায় মহাখালী দিয়ে যাচ্ছিল। এ সময় তিন শিশু দৌড়ে রাস্তা পার হচ্ছিল। পরে প্রত্যক্ষদর্শীরা ট্রেন আসা দেখে সতর্ক করলেও তারা দৌড়াচ্ছিল। পরে ট্রেনটি ওই তিন শিশুকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

কমলাপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ ফেরদৌস আহমেদ বিশ্বাস বলেন, পুলিশ তিনজনের মরদেহ সুরতহাল তৈরি করে সন্ধ্যা সাড়ে ছয়টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। তিন শিশুর মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। স্বজনরা কেউ না আসায় তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION