1. aoxen@aoxen.net : AOXEN : AOXEN AOXEN
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নিউইয়র্কে খোকনের মরদেহ উদ্ধার : জানাজায় মানুষের ঢল ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী অনলাইনে বিবাহ নিবন্ধনে অনিয়ম, বাল্যবিবাহ ও বহুবিবাহ কমবে : আইনমন্ত্রী শহীদ মিনার নির্মাণের কৃতিত্ব নেওয়ার প্রতিযোগিতাকে কেন্দ্র করে আটলান্টিক সিটির সামাজিক সংগঠনগুলোর মধ্যে দ্বন্ধ চরমে। হিমালয়ে ফের তুষারধস, নিখোঁজ ১৪ নেপালি রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৬ ভারতে ভারী বৃষ্টি-বন্যা-ভূমিধস, নিহত ৫৬ আটলান্টিক সিটিতে স্থাপন করা হলো স্থায়ী শহীদ মিনার ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীতে ২২৭ ভারতীয়, নিহত ৫১

নির্বাচনের তারিখ ঘোষণা করলো পাকিস্তান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩
  • ৭০৩ Views

আগামী বছরের ২৪ জানুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি)। চলতি বছরের নভেম্বরে এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা আগামী জানুয়ারিতে হবে বলে বৃহস্পতিবার ইসিপির এক বিবৃতিতে জানানো হয়েছে।

দেশটির নির্বাচন কমিশন বলেছে, নির্বাচন আগামী নভেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে দেশের কিছু আসনের সীমানা পুনর্নির্ধারণের কারণে তা কয়েক সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়েছে।

ইসিপি বলছে, নতুন আসনগুলোর চূড়ান্ত তালিকা প্রস্তুত শেষে আগামী ৩০ নভেম্বরের মধ্যে তা প্রকাশ করা হবে। এরপর ৫৪ দিনের নির্বাচনী বিভিন্ন প্রক্রিয়া যেমন— মনোনয়ন দাখিল, প্রার্থিতা যাচাইবাছাই ও প্রচারণা কাজ চলবে।

বিবৃতিতে বলা হয়েছে, নির্বাচনী প্রচারণা কার্যক্রম শেষ হওয়ার পর জানুয়ারির শেষ সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচনের আচরণবিধি নিয়ে আগামী মাসে দেশের সব রাজনৈতিক দলের সাথে বৈঠকের সূচি নির্ধারিত রয়েছে বলে ইসিপি জানানোর একদিন পর নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। নির্বাচনী আচরণবিধি চূড়ান্ত করার আগে একটি খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে দেওয়া হয়েছে বলে জানিয়েছে ইসিপি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION