1. aoxen@aoxen.net : AOXEN : AOXEN AOXEN
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নিউইয়র্কে খোকনের মরদেহ উদ্ধার : জানাজায় মানুষের ঢল ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী অনলাইনে বিবাহ নিবন্ধনে অনিয়ম, বাল্যবিবাহ ও বহুবিবাহ কমবে : আইনমন্ত্রী শহীদ মিনার নির্মাণের কৃতিত্ব নেওয়ার প্রতিযোগিতাকে কেন্দ্র করে আটলান্টিক সিটির সামাজিক সংগঠনগুলোর মধ্যে দ্বন্ধ চরমে। হিমালয়ে ফের তুষারধস, নিখোঁজ ১৪ নেপালি রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৬ ভারতে ভারী বৃষ্টি-বন্যা-ভূমিধস, নিহত ৫৬ আটলান্টিক সিটিতে স্থাপন করা হলো স্থায়ী শহীদ মিনার ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীতে ২২৭ ভারতীয়, নিহত ৫১

এশিয়া কাপে ভালো করলে বিশ্বকাপে আত্মবিশ্বাস পাওয়া যাবে

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
  • ৬৫০ Views

এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটে মিলিয়ে ৩ বার ফাইনালে উঠলেও শেষ হাসি হাসতে পারেননি টাইগাররা। তবে এবারের এশিয়া কাপ ওয়ানডে ফরম্যাটে হওয়ার বাড়তি আত্মবিশ্বাস পাচ্ছে সাকিব আল হাসানের দল। তাই তো সংবাদ সম্মেলনে অধিনায়ক জানিয়েছেন, এশিয়া কাপের অন্যতম ধারাবাহিক দল বাংলাদেশই।

৪ বছর পর আবার ফরম্যাট বদলে এশিয়া কাপ হয় ২০ ওভারে। কিন্তু গেল বার সাকিবের নেতৃত্বে গ্রুপ পর্ব থেকেই দেশে ফিরতে হয় বাংলাদেশকে। এক বছর পর আবার ওয়ানডে ফরম্যাটে শ্রীলঙ্কা ও পাকিস্তানে বসেছে এশিয়া কাপের আরও একটি আসর।

সবশেষ ৫ আসরে ৩বার ফাইনাল খেলা বাংলাদেশকে নিয়ে এবারও বড় স্বপ্ন দেখছেন সাকিব। অধিনায়কত্ব পাওয়ার পর শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপের ম্যাচ দিয়েই শুরু হতে যাচ্ছে এই অলরাউন্ডারের নতুন যাত্রা। তাই ম্যাচ শুরুর আগে সংবাদ সম্মেলনে আত্মবিশ্বাসের সুরে সাকিব বলেন, ‘শেষ ৪-৫ টা এশিয়া কাপে ফাইনাল খেলছি, আমরা ধারাবাহিক।’

এশিয়া কাপ শেষ হওয়ার কয়েকদিন পর ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এরপর শুরু হবে ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ। সাকিবের নেতৃত্বে এবার বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। এই ক্রিকেটারের অধীনে ২০১১ সালে ঘরের মাঠে বিশ্বকাপও খেলেছিল লাল-সবুজের দলটি।

১২ বছর পর বিশ্বমঞ্চে বাংলাদেশকে আবারও নেতৃত্ব দেয়ার আগে এশিয়া কাপকে প্রস্তুতির বড় মঞ্চ হিসেবে দেখছেন সাকিব। তাই তো এশিয়া কাপ থেকেই বিশ্বকাপের মিশন শুরু করার সঙ্গে এখান থেকেই আত্মবিশ্বাস নিতে চান এই অলরাউন্ডার। সাকিব বলেন, ‘এ আসরে ভালো করলে বিশ্বকাপে ভালো করার আত্মবিশ্বাস পাওয়া যাবে।’

বুধবার পাকিস্তান ও নেপালের মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠেছে এশিয়া কাপের। এবারের আসরটি হাইব্রিড মডেলের হওয়ার আয়োজক দেশ পাকিস্তান ও শ্রীলঙ্কা। বাংলাদেশ ৩১ আগস্ট শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে শ্রীলঙ্কাতে। এরপর ৩ সেপ্টেম্বর পাকিস্তানের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে লড়বে সাকিব আল হাসানের দল। গ্রুপ পর্ব পার করতে পারলে শেষ চারের টিকিট পাবে বাংলাদেশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION