1. aoxen@aoxen.net : AOXEN : AOXEN AOXEN
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
নিউইয়র্কে খোকনের মরদেহ উদ্ধার : জানাজায় মানুষের ঢল ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী অনলাইনে বিবাহ নিবন্ধনে অনিয়ম, বাল্যবিবাহ ও বহুবিবাহ কমবে : আইনমন্ত্রী শহীদ মিনার নির্মাণের কৃতিত্ব নেওয়ার প্রতিযোগিতাকে কেন্দ্র করে আটলান্টিক সিটির সামাজিক সংগঠনগুলোর মধ্যে দ্বন্ধ চরমে। হিমালয়ে ফের তুষারধস, নিখোঁজ ১৪ নেপালি রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৬ ভারতে ভারী বৃষ্টি-বন্যা-ভূমিধস, নিহত ৫৬ আটলান্টিক সিটিতে স্থাপন করা হলো স্থায়ী শহীদ মিনার ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীতে ২২৭ ভারতীয়, নিহত ৫১

সাত কলেজের অনার্স ৩য় বর্ষের পরীক্ষার সময়সূচি স্থগিত

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ আগস্ট, ২০২৩
  • ৫৮৮ Views

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের ২০২২ সালের অনার্স ৩য় বর্ষ পরীক্ষার ঘোষিত সময়সূচি স্থগিত করা হয়েছে। 

রোববার (২৭ আগস্ট) সন্ধ্যা ৬টা ২০ মিনিটে বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন ঢাবি অধিভুক্ত সরকারি সাত কলেজের সমন্বয়ক এবং ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্য্য।

তিনি বলেন, সাত কলেজের ২০২২ সালের স্নাতক তৃতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষা আগামী ৭ সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা ছিল। দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকার সাতটি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে জানিয়ে রুটিন প্রকাশ করা হয়েছিল। তবে শিক্ষার্থীদের এক দফা দাবির চলমান আন্দোলনের কারণে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য পরীক্ষার প্রকাশিত রুটিন স্থগিত করা হয়েছে।

অপরদিকে রোববার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের অফিস থেকেও পরীক্ষা স্থগিত করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহালুল হক চৌধুরীর সই করা ওই বিজ্ঞপ্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের অনার্স ৩য় বর্ষ ২০২২ সালের পরীক্ষার সময়সূচি স্থগিতের বিষয়টি জানানো হয়।

একই সঙ্গে পরীক্ষার সময়সূচি এবং ফরমপূরণের পরিবর্তন হওয়া তারিখ পরবর্তীতে জানানো হবে বলেও এতে উল্লেখ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION