1. aoxen@aoxen.net : AOXEN : AOXEN AOXEN
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ঘূর্ণিঝড় ‘আকভান’: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বৃদ্ধির আহ্বান ড. তিতুমীরের ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী একনেক সভায় ১৩ প্রকল্পের অনুমোদন ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬৬ জন ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ : মজুরি বোর্ড শ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদের দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর শ্রমিক আন্দোলনের প্রভাবে শেয়ারবাজারে বড় দরপতন ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৩

পাকিস্তানের বিরোধীদলীয় নেতা কুরেশিকে গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
  • ৬২৯ Views

পাকিস্তানের বিরোধীদলীয় নেতা শাহ মেহমুদ কুরেশিকে শনিবার (১৯ আগস্ট) গ্রেপ্তার করা হয়েছে। তার গ্রেপ্তারের খবর নিশ্চিত করেছে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)।

এনডিটিভি জানিয়েছে, পিটিআই মুখপাত্র জুলফি বুখারি রয়টার্সকে বলেছেন, পাকিস্তানের দুইবারের পররাষ্ট্রমন্ত্রী কুরেশিকে গ্রেপ্তারের সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানানো হয়নি। দেশটির তত্ত্বাবধায়ক তথ্যমন্ত্রী তাৎক্ষণিকভাবে এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।

বুখারি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ কুরেশির গ্রেপ্তারের নিন্দা করে বলেছেন, ‘সংবাদ সম্মেলনে বর্তমানে পাকিস্তানে চলমান অত্যাচার এবং নির্বাচনের কারচুপির বিরুদ্ধে পিটিআইয়ের অবস্থানকে পুনরায় নিশ্চিত করার পরে তাকে গ্রেপ্তার করা হয়েছে।’

পিটিআই পার্টির চেয়ারম্যান ইমরান খান বর্তমানে দুর্নীতির অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পরে তিন বছরের জন্য কারাগারে বন্দী রয়েছেন। তাকে পাঁচ বছরের জন্য কোনও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষেত্রে নিষিদ্ধ করা হয়েছে।

ইমরান ২০১৮ সালের শেষ নির্বাচনে জয়লাভ করেন এবং ২০২২ সালে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত না হওয়া পর্যন্ত তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন।

গত সপ্তাহে সংসদ ভেঙে দেওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কিন্তু, দেশটি সাংবিধানিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক সংকটের সঙ্গে লড়াই করার কারণে নির্বাচনের তারিখটি নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

বিদায়ী সরকার তার শেষ দিনে একটি নতুন আদমশুমারি অনুমোদন করেছে, যার অর্থ নির্বাচন কমিশনকে নতুন নির্বাচনী সীমানা নির্ধারণ করতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION