1. aoxen@aoxen.net : AOXEN : AOXEN AOXEN
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
নিউইয়র্কে খোকনের মরদেহ উদ্ধার : জানাজায় মানুষের ঢল ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী অনলাইনে বিবাহ নিবন্ধনে অনিয়ম, বাল্যবিবাহ ও বহুবিবাহ কমবে : আইনমন্ত্রী শহীদ মিনার নির্মাণের কৃতিত্ব নেওয়ার প্রতিযোগিতাকে কেন্দ্র করে আটলান্টিক সিটির সামাজিক সংগঠনগুলোর মধ্যে দ্বন্ধ চরমে। হিমালয়ে ফের তুষারধস, নিখোঁজ ১৪ নেপালি রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৬ ভারতে ভারী বৃষ্টি-বন্যা-ভূমিধস, নিহত ৫৬ আটলান্টিক সিটিতে স্থাপন করা হলো স্থায়ী শহীদ মিনার ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীতে ২২৭ ভারতীয়, নিহত ৫১

বিএনপিকে বিশ্বাস করবেন না: দেশবাসীকে প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ আগস্ট, ২০২৩
  • ৫৯৯ Views

বিএনপি ক্ষমতায় এলে দেশকে আবারও অন্ধকারের দিকে নিয়ে যাবে বলে মন্তব্য করে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীকে উদ্দেশ করে বলেছেন, বিএনপিকে বিশ্বাস করবেন না।

তিনি বলেন, বাংলাদেশকে আবার অন্ধকার যুগে ফেরাতে চায় বিএনপি। বিএনপির অত্যাচারের শিকার দেশের সব স্তরের মানুষ। যারা দুর্নীতি করে বিদেশে টাকা পাচার করেছে তাদের মুখে এখন নীতির কথা শুনতে হয়।

শনিবার (১২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকে তিনি এ কথা বলেন। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন।

দেশের সম্পদ বিক্রি করে আওয়ামী লীগের ক্ষমতায় আসার লোভ নেই উল্লেখ্য করে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি গ্যাস বিক্রি করবে এমন অঙ্গীকার করে সরকারে এসেছিল।

সুযোগ থাকার পরও বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা করে নাই জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এখন তারা কেন তত্ত্বাবধায়ক সরকার চাচ্ছে? ভোট চুরি করলে দেশের মানুষ মেনে নেয় না। খালেদা জিয়ার পদত্যাগই তার প্রমাণ।

জাতির কাছে প্রশ্ন রেখে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ কি অপরাধ করেছে? বিএনপি কেন এক দফার কথা বলছে? যারা স্বজনহারা তাদের জবাব কি খালেদা জিয়া দিতে পারবে? বিএনপি দেশের মানুষকে কি দিতে পেরেছে?

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION