1. aoxen@aoxen.net : AOXEN : AOXEN AOXEN
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নিউইয়র্কে খোকনের মরদেহ উদ্ধার : জানাজায় মানুষের ঢল ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী অনলাইনে বিবাহ নিবন্ধনে অনিয়ম, বাল্যবিবাহ ও বহুবিবাহ কমবে : আইনমন্ত্রী শহীদ মিনার নির্মাণের কৃতিত্ব নেওয়ার প্রতিযোগিতাকে কেন্দ্র করে আটলান্টিক সিটির সামাজিক সংগঠনগুলোর মধ্যে দ্বন্ধ চরমে। হিমালয়ে ফের তুষারধস, নিখোঁজ ১৪ নেপালি রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৬ ভারতে ভারী বৃষ্টি-বন্যা-ভূমিধস, নিহত ৫৬ আটলান্টিক সিটিতে স্থাপন করা হলো স্থায়ী শহীদ মিনার ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীতে ২২৭ ভারতীয়, নিহত ৫১

উত্তাল কুয়াকাটা সৈকতে ঝুঁকি নিয়েই গোসলে মেতেছেন পর্যটকরা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩
  • ৬০৩ Views

বৈরী আবহাওয়ায় কুয়াকাটা সমুদ্র সৈকত উত্তাল হয়ে উঠেছে। শুক্রবার (৪ আগস্ট) জোয়ারের পানির উচ্চতা স্বাভাবিকের চেয়ে তিন-চার ফুট বৃদ্ধি পেয়ে কূলে আঘাত হানছে। সকাল থেকে পুরো উপকূলজুড়ে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এমন বৈরী পরিবেশের মধ্যেই পর্যটকেরা ঝুঁকি নিয়ে উত্তাল সমুদ্রে গোসল করতে নেমেছেন। ট্যুরিস্ট পুলিশ ও লাইফগার্ড কর্মীরা নানাভাবে চেষ্টা করেও পর্যটকদের সমুদ্র থেকে তুলে আনতে পারেননি। 

সৈকতের বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখা যায়, উত্তাল সমুদ্রেই শত শত পর্যটক সাগরে গোসল করতে নেমেছেন। এ সময় বেসরকারি লাইফগার্ড কর্মীদের বালুচরে দাঁড়িয়ে বাঁশি বাজিয়ে পর্যটকদের উঠে আসার জন্য আহ্বান জানাতে দেখা গেছে। এ ছাড়া উত্তাল সাগরে নামতে নিষেধ করলেও সেদিকে কারও কোনো নজর নেই।

কুয়াকাটা সমুদ্র সৈকতের লাইফগার্ড টিম লিডার মো. লিটন খান ঢাকা পোস্টকে বলেন, সকাল ৭টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত পুরো সৈকতের ২ কিলোমিটার এলাকায় প্রায় ২-৩ হাজার পর্যটক বেড়াতে এসেছেন। এর মধ্যে ঝুঁকি নিয়ে অনেক পর্যটক গোসল করতে নামছেন। পর্যটকদের এ বিষয়ে সতর্ক করা হলেও তারা বিষয়টি আমলে নিচ্ছেন না। সকাল থেকে ঢেউয়ের গতি স্বাভাবিকের থেকে অনেক বেশি। তাই ট্যুরিস্ট পুলিশের সহযোগিতায় আমরা সবাইকে সতর্ক করার চেষ্টা করছি।

সকাল ১০টার দিকে বিশাল ঢেউয়ের ধাক্কায় জিও ব্যাগের ওপর থেকে ছিটকে পড়েন খুলনার খালিশপুর এলাকার কলেজছাত্র আশরাফুল ইসলাম। পরে লাইফগার্ড কর্মীরা সমুদ্রে ঝাঁপ দিয়ে আশরাফুলকে উদ্ধার করেন।

আশরাফুল ঢাকা পোস্টকে জানান, পরিবারের সঙ্গেই তিনি সকালে সমুদ্রে নামেন। কিন্তু ঢেউয়ের ধাক্কায় তিনি ছিটকে পড়বেন, সেটা বুঝতে পারেননি। নিষেধাজ্ঞা না মেনে সমুদ্রে নামা ঠিক হয়নি।

ঢাকা থেকে ভ্রমণে আসা নিয়ামত উল্লাহ (৪৭) ঢাকা পোস্টকে বলেন, সাগরের জলে শরীর ভেজানোর জন্য এত দূর থেকে এসেছি। সৈকতে নেমে দেখি বৃষ্টি, সমুদ্রও উত্তাল। সবাই নেমে গোসল করছেন দেখে আমিও নেমেছি। কিন্তু ঢেউয়ের তাণ্ডবে আমার দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছিল। তাই উঠে আসছি।

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম আজাদ ঢাকা পোস্টকে বলেন, বৈরী পরিবেশে সমুদ্র এখন উত্তাল। তাই পর্যটকরা যেন সমুদ্রে নামতে না পারেন, সে জন্য সৈকতে ট্যুরিস্ট পুলিশের পাহারা বসানো হয়েছে। বালুচরে মাইকিং করে প্রচারণাও চলছে। তারপরও কিছু পর্যটক নিষেধাজ্ঞা অমান্য করে উত্তাল সাগরে ঝাঁপ দিচ্ছেন। তবে যে কোনো অপ্রীতিকর এবং ছোট-বড় দুর্ঘটনা মোকাবেলা করার জন্য ট্যুরিস্ট পুলিশ সর্বদা প্রস্তুত রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION