1. aoxen@aoxen.net : AOXEN : AOXEN AOXEN
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২২ মে ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচ বছরে ৫ লাখ শূন্য পদে নিয়োগ দেবে সরকার: তথ্যমন্ত্রী সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নেবে দুবাই হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় মাস্টার্স অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব ইউএসএর সাধারণ সভা অনুষ্ঠিত। বেঙ্গল ক্লাব এবং প্রথম আলোর উদ্যোগে আটলান্টিক সিটিতে সেমিনার এবং আলোচনা সভা অনুষ্ঠিত লবণচাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত উচ্চশিক্ষা বিষয়ক জাতীয় কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর টানা এক সপ্তাহ লোডশেডিংমুক্ত দেশ

আইএমএফের দেনা শোধে কাতার থেকে ঋণ নিচ্ছে আর্জেন্টিনা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩
  • ৫১২ Views

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ঋণ দাতা সংস্থা আইএমএফের ঋণের কিস্তি শোধ করতে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশ কাতারের সরকারের কাছ  থেকে ৭৭ কোটি ৫০ লাখ ডলার ঋণ নিচ্ছে আর্জেন্টিনা। শুক্রবার এই ঘোষণা দিয়েছেন আর্জেন্টিনার অর্থমন্ত্রী সের্গিও মাসা।

ঘোষণায় তিনি বলেছেন, বাৎসরিক ৪ দশমিক ০৩ শতাংশ হারে সুদের শর্তে আর্জেন্টিনাকে ৭৭ কোটি ৫০ লাখ ডলার ‍ঋণ দিতে রাজি হয়েছে কাতার। সেই টাকা দিয়েই শোধ করা হবে আইএমএফের ‍ঋণের কিস্তি।

এর আগে সোমবার এক ঘোষণায় সের্গিও মাসা জানিয়েছিলেন, আইএএফের ‍ঋণের কিস্তি পরিশোধে নিজেদের বিদেশি মুদ্রার রিজার্ভে হাত দেবে না সরকার।

প্রসঙ্গত, ২০২২ সালের ফুটবল বিশ্বকাপজয়ী দেশ আর্জেন্টিনায় ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে মূল্যস্ফীতি। চলতি বছরের এপ্রিলে দেশটিতে দ্রব্যমূল্য বৃদ্ধির গড় হার ছুঁয়েছে ১০০ শতাংশের কোঠা। এই পরিস্থিতিতে অর্থনীতিতে স্থিতিশীলতা আনতে বাণিজ্যিক ব্যাংকগুলোর সুদের হার ৯৭ শতাংশ বাড়িয়েছে আর্জেন্টিনার কেন্দ্রীয় ব্যাংক।

অর্থনীতি বিশ্লেষকদের মতে, দক্ষিণ আমেরিকার দ্বিতীয় বৃহত্তম এই দেশটিতে ১৯৯০ সালের পর থেকে এই পর্যায়ের মূল্যস্ফীতি আর দেখা যায়নি। এমনকি, আর্জেন্টিনার ইতিহাসে এর আগে কখনও মূল্যস্ফীতির হার ১০০ শতাংশেও পৌঁছায়নি। প্রকৃতপক্ষে, আর্জেন্টিনর আগে আগে বিশ্বের মাত্র দু’টি দেশের মূল্যস্ফীতি ১০০ শতাংশে পৌঁছানোর রেকর্ড পাওয়া যায়— ভেনেজুয়েলা এবং জিম্বাবুয়ে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION