1. aoxen@aoxen.net : AOXEN : AOXEN AOXEN
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নিউইয়র্কে খোকনের মরদেহ উদ্ধার : জানাজায় মানুষের ঢল ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী অনলাইনে বিবাহ নিবন্ধনে অনিয়ম, বাল্যবিবাহ ও বহুবিবাহ কমবে : আইনমন্ত্রী শহীদ মিনার নির্মাণের কৃতিত্ব নেওয়ার প্রতিযোগিতাকে কেন্দ্র করে আটলান্টিক সিটির সামাজিক সংগঠনগুলোর মধ্যে দ্বন্ধ চরমে। হিমালয়ে ফের তুষারধস, নিখোঁজ ১৪ নেপালি রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৬ ভারতে ভারী বৃষ্টি-বন্যা-ভূমিধস, নিহত ৫৬ আটলান্টিক সিটিতে স্থাপন করা হলো স্থায়ী শহীদ মিনার ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীতে ২২৭ ভারতীয়, নিহত ৫১

হজের নিবন্ধন শুরু ১৬ সেপ্টেম্বর

Reporter Name
  • Update Time : বুধবার, ২ আগস্ট, ২০২৩
  • ৭১১ Views

২০২৪ সালের জন্য সরকারি ও বেসরকারিভাবে হজে যেতে নিবন্ধন শুরু হবে আগামী ১৬ সেপ্টেম্বর বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মু আ হামিদ জমাদ্দার।

বুধবার (২ আগস্ট) ধর্ম মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানা গেছে।

বিবৃতিতে বলা হয়েছে, বুধবার সকালে ধর্ম মন্ত্রণালয়ের সভা কক্ষে আগামী বছরের হজ বিষয়ে প্রাক-প্রস্তুতি নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়।

ধর্ম মন্ত্রণালয়ের সচিব মু. আ. হামিদ জমাদ্দাদের সভাপতিত্বে সভায় হজ এজেন্সিগুলোর সংগঠন হাব নেতৃবৃন্দ, বাংলাদেশ বিমান, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের কাউন্সেলর-হজসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রতিনিধি ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে সিদ্ধান্ত হয় আগামীবারের জন্য হজযাত্রী নিবন্ধন শুরু হবে এ বছরের ১৬ সেপ্টেম্বর থেকে। আর আগামী বছরের ৯ মে থেকে হজ ফ্লাইট শুরু হবে। সৌদি সরকারের কাছ থেকে মিনা-আরাফা-মুজদালিফায় বাড়ি ভাড়া ও সেবা মূল্য ঠিক করার পর আগামী বছরের হজ প্যাকেজ ঘোষণা করা হবে।

বৈঠকে জানানো হয়, আগামী বছরের ১ মার্চ থেকে হজের ভিসা ইস্যু শুরু হবে এবং ২৯ এপ্রিল ভিসা ইস্যু বন্ধ হবে।

বৈঠকে এবারের হজ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পূর্ণ করায় সন্তোষ প্রকাশ করেন ধর্ম সচিব। সচিব জানান, ২০২৪ সালে বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জনকে পবিত্র হজব্রত পালনের জন্য কোটা অনুমোদন করেছে সৌদি সরকার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION