1. aoxen@aoxen.net : AOXEN : AOXEN AOXEN
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নিউইয়র্কে খোকনের মরদেহ উদ্ধার : জানাজায় মানুষের ঢল ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী অনলাইনে বিবাহ নিবন্ধনে অনিয়ম, বাল্যবিবাহ ও বহুবিবাহ কমবে : আইনমন্ত্রী শহীদ মিনার নির্মাণের কৃতিত্ব নেওয়ার প্রতিযোগিতাকে কেন্দ্র করে আটলান্টিক সিটির সামাজিক সংগঠনগুলোর মধ্যে দ্বন্ধ চরমে। হিমালয়ে ফের তুষারধস, নিখোঁজ ১৪ নেপালি রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৬ ভারতে ভারী বৃষ্টি-বন্যা-ভূমিধস, নিহত ৫৬ আটলান্টিক সিটিতে স্থাপন করা হলো স্থায়ী শহীদ মিনার ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীতে ২২৭ ভারতীয়, নিহত ৫১

পাকিস্তানে রাজনৈতিক সমাবেশে বোমা হামলা, নিহত ৩৯

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ জুলাই, ২০২৩
  • ৬৪৯ Views

পাকিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখাওয়ায় এক রাজনৈতিক সমাবেশে বোমা হামলার ঘটনায় অন্তত ৩৯ জন নিহত হয়েছে।

রোববার প্রদেশের বাজাউর জেলায় এই বোমা হামলার ঘটনা ঘটে। বার্তা সংস্থা এএফপি এবং পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

দ্য ডনের প্রতিবেদনে বলা হয়েছে, খাইবার পাখতুনখাওয়ার বাজাউর জেলায় জমিয়ত উলেমা ইসলাম-ফজলের (জেইউআই-এফ) জনসভায় এই বোমা হামলার ঘটনা ঘটে। বাজাউর জেলার জরুরি বিভাগের কর্মকর্তা সাদ খান বোমা হামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

হতাহতের বিষয়টি নিশ্চিত করে খাইবার পাখতুনখাওয়ার প্রাদেশিক গভর্নর হাজি গোলাম আলী এএফপিকে বলেছেন, ‘আমি নিশ্চিত করছি, আমরা হাসপাতালে যে কয়জনকে পেয়েছি তার মধ্যে ৩৯ জন নিহত, আহত ১২৩ জন। আহতদের মধ্যে ১৭ জনের অবস্থা খুবই সংকটাপন্ন।’

এই হামলায় জেইউআই-এফের শীর্ষস্থানীয় নেতা মাওলানা জিয়াউল্লাহ জানও নিহত হয়েছেন। ঘটনাস্থলে উপস্থিত ডনের সাংবাদিক জানিয়েছেন, স্থানীয় কয়েকজন সাংবাদিকও এই হামলায় আহত হয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION