1. aoxen@aoxen.net : AOXEN : AOXEN AOXEN
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নিউইয়র্কে খোকনের মরদেহ উদ্ধার : জানাজায় মানুষের ঢল ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী অনলাইনে বিবাহ নিবন্ধনে অনিয়ম, বাল্যবিবাহ ও বহুবিবাহ কমবে : আইনমন্ত্রী শহীদ মিনার নির্মাণের কৃতিত্ব নেওয়ার প্রতিযোগিতাকে কেন্দ্র করে আটলান্টিক সিটির সামাজিক সংগঠনগুলোর মধ্যে দ্বন্ধ চরমে। হিমালয়ে ফের তুষারধস, নিখোঁজ ১৪ নেপালি রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৬ ভারতে ভারী বৃষ্টি-বন্যা-ভূমিধস, নিহত ৫৬ আটলান্টিক সিটিতে স্থাপন করা হলো স্থায়ী শহীদ মিনার ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীতে ২২৭ ভারতীয়, নিহত ৫১

সমাবেশ করতে আ.লীগ-বিএনপিকে মানতে হবে যেসব শর্ত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩
  • ৬০২ Views

রাজধানীতে সমাবেশের অনুমতি পেয়েছে বিএনপি ও আওয়ামী লীগের সহযোগী তিন সংগঠন। তবে সমাবেশের জন্য দুটি দলকেই ২৩টি শর্ত দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকেলে এক সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক দুটি দলকে সমাবেশের অনুমতি দেওয়ার বিষয়টি জানান।

ডিএমপির শর্ত অনুযায়ী নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে বিএনপি সমাবেশ করতে পারবে। সমাবেশের সময় বিএনপির নেতাকর্মীদের নাইটিঙ্গেল মোড় থেকে ফকিরাপুল মোড় পর্যন্ত সীমাবদ্ধ থাকতে হবে। এ ছাড়া নির্ধারিত সীমানার বাইরে সমাবেশের মাইক বসানো যাবে না।

অন্যদিকে আওয়ামী লীগের তিন সহযোগী সংগঠনকে (যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ) সমাবেশ করতে হবে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে। তারা বায়তুল মোকাররমের দক্ষিণ গেট থেকে মহানগর নাট্যমঞ্চ এলাকা পর্যন্ত জমায়েত হতে পারবেন।

তবে দৈনিক বাংলা মোড় থেকে পল্টন মোড় এবং কালভার্ট রোড এই অংশে দুই দলের কেউই জমায়েত হতে পারবে না। এখানে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকবে। সব মিলিয়ে দুটি দলকে মোট ২৩টি শর্ত দেওয়া হয়েছে।

এ বিষয়ে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, নিজ নিজ দলের স্বেচ্ছাসেবক কর্মী যেন থাকে। উভয় পক্ষেরই কোনো নেতাকর্মী যেন নির্দিষ্ট এলাকার বাইরে যেতে না পারে সে বিষয়টি নিশ্চিত করতে হবে। এ ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION