1. aoxen@aoxen.net : AOXEN : AOXEN AOXEN
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নিউইয়র্কে খোকনের মরদেহ উদ্ধার : জানাজায় মানুষের ঢল ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী অনলাইনে বিবাহ নিবন্ধনে অনিয়ম, বাল্যবিবাহ ও বহুবিবাহ কমবে : আইনমন্ত্রী শহীদ মিনার নির্মাণের কৃতিত্ব নেওয়ার প্রতিযোগিতাকে কেন্দ্র করে আটলান্টিক সিটির সামাজিক সংগঠনগুলোর মধ্যে দ্বন্ধ চরমে। হিমালয়ে ফের তুষারধস, নিখোঁজ ১৪ নেপালি রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৬ ভারতে ভারী বৃষ্টি-বন্যা-ভূমিধস, নিহত ৫৬ আটলান্টিক সিটিতে স্থাপন করা হলো স্থায়ী শহীদ মিনার ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীতে ২২৭ ভারতীয়, নিহত ৫১

শ্রেণিকক্ষে বজ্রপাত, হাসপাতালে ৯ শিক্ষার্থী

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ জুলাই, ২০২৩
  • ৭২৪ Views

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার চাকিরপাশা ইউনিয়নের একটি মাদ্রাসায় ক্লাস চলাকালীন বজ্রপাতে দুই শ্রেণিকক্ষের ৯ জন শিক্ষার্থী আহত হয়েছে। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।

সোমবার (২৪ জুলাই) দুপুর উপজেলার চাকিরপাশা ইউনিয়নের চাকিরপশা ইসলামিয়া দাখিল মাদরাসায় এ ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থীরা হলেন, আব্দুর রাজ্জাক, নাজমিন নাহার, সুমাইয়া, রোকসানা, আফরোজা, নির্রমা, আলী রাজ, ফারজানা ও সানজিদা। এরা সবাই রাজারহাট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।

চাকিরপাশা দাখিল মাদরাসার সুপার মানিক মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ক্লাস চলাকালীন সময়ে হঠাৎ বজ্রপাতে মাদরাসার ষষ্ঠ ও নবম শ্রেণির ৯ জন শিক্ষার্থী গুরুতর আহত হয়। তাদেরকে দ্রুত উদ্ধার করে আমরা হাসপাতালে ভর্তি করিয়েছি।

রাজারহাট উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা মিজানুর রহমান বলেন, বজ্রপাতে আহত ৯ জন মাদরাসার শিক্ষার্থী হাসপাতালে আসলে আমরা দ্রুত তাদের চিকিৎসার ব্যবস্থা করি। আহতদের মধ্যে ৭ জন মেয়ে আর দুইজন ছেলে রয়েছে। এই ৯ জনের মধ্যে দুজনের অবস্থা মোটামুটি ভালো। বাকিদের আমরা অবজারভেশনে রাখছি।

রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হীল জামান বলেন, দুপুরের দিকে হঠাৎ বজ্রপাতে মাদরাসার ৯ জন শিক্ষার্থী আহত হয়েছে। তারা বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION