1. aoxen@aoxen.net : AOXEN : AOXEN AOXEN
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নিউইয়র্কে খোকনের মরদেহ উদ্ধার : জানাজায় মানুষের ঢল ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী অনলাইনে বিবাহ নিবন্ধনে অনিয়ম, বাল্যবিবাহ ও বহুবিবাহ কমবে : আইনমন্ত্রী শহীদ মিনার নির্মাণের কৃতিত্ব নেওয়ার প্রতিযোগিতাকে কেন্দ্র করে আটলান্টিক সিটির সামাজিক সংগঠনগুলোর মধ্যে দ্বন্ধ চরমে। হিমালয়ে ফের তুষারধস, নিখোঁজ ১৪ নেপালি রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৬ ভারতে ভারী বৃষ্টি-বন্যা-ভূমিধস, নিহত ৫৬ আটলান্টিক সিটিতে স্থাপন করা হলো স্থায়ী শহীদ মিনার ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীতে ২২৭ ভারতীয়, নিহত ৫১

টুইটারের নতুন লোগো

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ জুলাই, ২০২৩
  • ৮২৪ Views

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারের নতুন লোগো উন্মোচন করেছেন প্রতিষ্ঠানটির বর্তমান মালিক ইলন মাস্ক।

রোববার টুইটারে লোগো পরিবর্তনের ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই নতুন লোগো নিয়ে হাজির হলেন তিনি।

এই লোগোতে সুপরিচিত নীল রঙের পাখির পরিবর্তে কালো পটভূমিতে সাদা রঙে ইংরেজি অক্ষর ‘এক্স’ ফুটিয়ে তোলা হয়েছে।

টুইটার হেডকোয়ার্টারের দেয়ালে নতুন লোগোর ছবিও পোস্ট করছেন মাস্ক। জানালেন, এক্স হিসেবেই পরিচিতি পাবে টুইটার। এমনকী এক্সডটকম ওয়েবসাইট দিয়েও টুইটারে প্রবেশ করা যাবে।

মাস্ক রোববার টুইট করে জানান, তিনি টুইটারের লোগো বদলাতে চান এবং ‘সব পাখিদের’ বিদেয় করতে চান। এরপর তিনি জরিপ করে টুইটারের রঙ নীল থেকে কালোতে রূপান্তরের বিষয়ে তার ফলোয়ারদের অভিমত চান।

মাস্ক অপর এক টুইট বার্তায় ইংরেজি অক্ষর ‘এক্স’ এর ছবি পোস্ট করেন। পরবর্তীতে তিনি টুইটার স্পেসের অডিও চ্যাটে নিশ্চিত করেন, টুইটারের লোগো বদলাচ্ছে।

এর আগেও একবার টুইটার থেকে পাখিকে বিদায় জানিয়ে সারমেয়র মুখকে লোগো করেছিলেন তিনি। ব্যবহারকারীদের পছন্দ না হওয়ায় তা দ্রুত পরিবর্তন করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION