1. aoxen@aoxen.net : AOXEN : AOXEN AOXEN
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নিউইয়র্কে খোকনের মরদেহ উদ্ধার : জানাজায় মানুষের ঢল ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী অনলাইনে বিবাহ নিবন্ধনে অনিয়ম, বাল্যবিবাহ ও বহুবিবাহ কমবে : আইনমন্ত্রী শহীদ মিনার নির্মাণের কৃতিত্ব নেওয়ার প্রতিযোগিতাকে কেন্দ্র করে আটলান্টিক সিটির সামাজিক সংগঠনগুলোর মধ্যে দ্বন্ধ চরমে। হিমালয়ে ফের তুষারধস, নিখোঁজ ১৪ নেপালি রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৬ ভারতে ভারী বৃষ্টি-বন্যা-ভূমিধস, নিহত ৫৬ আটলান্টিক সিটিতে স্থাপন করা হলো স্থায়ী শহীদ মিনার ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীতে ২২৭ ভারতীয়, নিহত ৫১

কর্ণফুলীর তীরে হবে পার্ক ও খেলার মাঠ

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ জুলাই, ২০২৩
  • ৭৪৬ Views

চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীরবর্তী উন্মুক্ত সরকারি খাস জমিতে অপদখল ও নদী দূষণ প্রতিরোধে প্রধানমন্ত্রীর অনুশাসন বাস্তবায়নে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পার্ক ও খেলার মাঠ নির্মাণ করা হবে।

বুধবার (১২ জুলাই) নগরীর ফিরিঙ্গিবাজার এলাকায় জেলা প্রশাসন কর্তৃক প্রস্তাবিত স্থান পরিদর্শন করেন চসিক মেয়র বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী।

এসময় জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান মেয়রকে কর্ণফুলী নদীর তীরবর্তী খাস জমিতে সবুজ বিস্তীর্ণ পার্ক ও খেলার মাঠ নির্মাণের ক্ষেত্রে সহযোগিতার আহ্বান জানান।

মেয়র মহোদয়ের নিকট স্থানীয় কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ এ এলাকার জনগণের দীর্ঘদিনের দাবি হিসেবে খেলার মাঠ ও পার্ক গড়ে তোলার কার্যক্রমকে সাধুবাদ জানান। দ্রুত এ কার্যক্রমের বাস্তবায়ন যেনো চট্টগ্রাম সিটি কর্পোরেশন করে এজন্য মেয়র মহোদয়কে উপস্থিত এলাকাবাসী দাবি জানান।

চসিক মেয়র রেজাউল করিম বলেন, জেলা প্রশাসনের খাস জমিতে কর্ণফুলী নদী সুরক্ষিত রেখে নদীর সৌন্দর্য উপভোগের জন্য, শিশু-কিশোরদের খেলাধুলার সুযোগ করে দিতে দ্রুততম সময়ের মধ্যে বিস্তীর্ণ সবুজ পার্ক ও খেলার মাঠ গড়ে তোলা হবে।

জেলা প্রশাসক চট্টগ্রাম আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, আর.এস জরীপ থেকে শুরু করে হাল বিএস জরীপে কর্ণফুলী নদী তীরবর্তী খাস জমিতে অবৈধ দখল প্রতিরোধে নদী তীরবর্তী উন্মুক্ত জমিতে পার্ক ও খেলার মাঠ গড়ে তোলা হবে। উন্মুক্ত গ্রীণ জোন ও পার্কটি নগরবাসীর চিত্ত বিনোদনের জন্য একটা বিশেষ আকর্ষণ হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION