1. aoxen@aoxen.net : AOXEN : AOXEN AOXEN
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নিউইয়র্কে খোকনের মরদেহ উদ্ধার : জানাজায় মানুষের ঢল ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী অনলাইনে বিবাহ নিবন্ধনে অনিয়ম, বাল্যবিবাহ ও বহুবিবাহ কমবে : আইনমন্ত্রী শহীদ মিনার নির্মাণের কৃতিত্ব নেওয়ার প্রতিযোগিতাকে কেন্দ্র করে আটলান্টিক সিটির সামাজিক সংগঠনগুলোর মধ্যে দ্বন্ধ চরমে। হিমালয়ে ফের তুষারধস, নিখোঁজ ১৪ নেপালি রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৬ ভারতে ভারী বৃষ্টি-বন্যা-ভূমিধস, নিহত ৫৬ আটলান্টিক সিটিতে স্থাপন করা হলো স্থায়ী শহীদ মিনার ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীতে ২২৭ ভারতীয়, নিহত ৫১

কলকাতার শিক্ষাবিদদের সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের বৈঠক

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ জুলাই, ২০২৩
  • ৭৭২ Views

ভারতের কলকাতার বিশিষ্ট শিক্ষাবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান।

এর আগে গত সোমবার তিনি বিশ্ব বাঙালির অভিন্ন আন্তর্জাতিক প্ল্যাটফর্ম বাংলা ওয়ার্ল্ড ওয়াইডের আমন্ত্রণে ভারতের কলকাতায় যান।

চার দিনের সফরে উপাচার্য দেশটির জেআইএস বিশ্ববিদ্যালয়সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন। পাশাপাশি কলকাতার সুশীল সমাজ ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে বৈঠক করেন। উপাচার্যের বৈঠকে বাংলাদেশ তথা জাতীয় বিশ্ববিদ্যালয় এবং ভারতের বিশ্ববিদ্যালয়গুলো মধ্যকার আন্তঃসম্পর্ক উন্নয়ন, গবেষণা, শিক্ষা ও সংস্কৃতি বিনিময়সহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়।

বিশিষ্টজনদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে উপাচার্য ড. মশিউর রহমান বলেন, বিজ্ঞান শিক্ষা, আইসিটি প্রশিক্ষণ ও অ্যাকাডেমিক কারিকুলামের মান বৃদ্ধির জন্য বাংলাদেশ এবং ভারতের শিক্ষক এবং শিক্ষার্থীদের বিনিময় অব্যাহত রাখা অপরিহার্য। এতে নিজেদের মধ্যে আন্তঃসম্পর্ক উন্নয়ন হবে।

উপাচার্য ড. মশিউর রহমানের সঙ্গে বৈঠকে আরও উপস্থিত ছিলেন ভারতের রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বাংলা ওয়ার্ল্ড ওয়াইডের প্রেসিডিয়াম সদস্য প্রফেসর পবিত্র সরকার, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি সাবেক উপাচার্য প্রফেসর অশোক রঞ্জন, নেতাজী ওপেন ইউনিভার্সিটির সাবেক উপাচার্য প্রফেসর মানিমালা দাস, প্রফেসর শোভনলাল দত্ত গুপ্তা, প্রফেসর সামাত, প্রফেসর সুশান্ত চক্রবর্তী, ইন্ডিয়া ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং সায়েন্স এন্ড টেকনোলজির কম্পিউটার সায়েন্স বিভাগের অধ্যাপক সুশান্ত চক্রবর্তী, কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শঙ্খ চৌধুরী, গৌতম বসু, বাংলা ওয়ার্ল্ড ওয়াইডের আহ্বায়ক সৌম্যব্রত দাস প্রমুখ। চারদিন সফর শেষে উপাচার্য ৬ জুলাই দেশে ফেরেন।

উল্লেখ্য, শিক্ষা, সংস্কৃতি ও গবেষণায় বাংলাদেশ ও ভারতের মধ্যে আন্তঃসম্পর্ক উন্নয়নে জাতীয় বিশ্ববিদ্যালয় ও বাংলা ওয়ার্ল্ড ওয়াইডের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় ২০২২ সালের ৫ মার্চ। এরই ধারাবাহিকতায় দুই দেশের মধ্যে শিক্ষার উন্নয়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION